সানির জীবনের অজানা ঘটনা নিয়ে মুক্তি পেল এই ট্রেলার ভিডিও, আসছে নয়া ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজ 'করেনজিৎ কৌর, দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন'। সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের ট্রেলার।

এক সাধারণ মেয়ে থেকে পর্নস্টার। এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে কেটেছে অভিনেত্রী সানি লিওনের জীবনযাত্রা। এই জীবনের চলার পথের চড়াই উতরাইয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে গিয়েই অস্বস্তিতে পড়েন তিনি। ঠিক কেমন ছিল সানির জীবনের লড়াইয়ের পথ ?এই প্রশ্নের উত্তর দিতেই আসছে নতুন ওয়েব সিরিজ 'করেনজিৎ কৌর, দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন'। সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের ট্রেলার।

সানির জীবনের অজানা ঘটনা নিয়ে মুক্তি পেল এই ট্রেলার ভিডিও, আসছে নয়া ওয়েব সিরিজ

আর চারপাঁচজন মেয়ের মতোই বড় হচ্ছিলেন করেনজিৎ ওরফে সানি লিওন। সহপাঠীদের কাছ থেকে ছোট্ট সানিকে বহু বিষয়ে হেনস্থা হতে হয়েছে। ছোটবেলায় সানির নরম-সরম স্বভাবের জন্য সহপাঠীদের কাছ থেকে হেনস্থা হতে হয়। আর এই হেনস্থা আর মজা মশকরার শিকার হতে হতে , একদিন ঘুরে দাঁড়ান সানি। তারপর কী হয়েছিল সেই ঘটনা তুলে ধরেছে 'করেনজিৎ কৌর, দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন'। এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ১৬ জুলাই। তার আগে মুক্তি পেল সিরিজের ট্রেলার।

জি ফাইভ অরিজিনলসের এই ভিডিও তুলে ধরছে সানির জীবনের অনে না বলা কথা। অভিনেত্রীর
জীবনের যে দিকগুলি একেবারে অন্ধকারে থেকে গিয়েছিল, সেই দিকগুলিকে তুলে ধরছে এই ওয়েবসিরিজ। সিরিজে সানির যৌবন বয়সের চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন নিজেই। আপাতত ওয়েব সিরিজটি মুক্তির অপেক্ষায় সানি-ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+