হাত ও পা দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা, বিশ্ব যোগা দিবসে করিনা–পুত্রের সোয়াগ দেখে অবাক নেটিজেন

মঙ্গলবার ‌বিশ্ব যোগ দিবস পালিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। নিজেদের মতো করে বলিউড তারকারাও সামিল হয়েছেন এই যোগ দিবসে। তবে এই যোগ দিবসে রীতিমতো কামাল করে দেখালেন অভিনেত্রী করিনা কাপুরের ছোট পুত্র জাহাঙ্গির আলি খান ওরফে জে। হাত ও পা দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করে বিশ্ব যোগ দিবসের দিন সে সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করলেন।

যোগা দিবসে ভারসাম্য রাখার চেষ্টা জেহ–এর

ইনস্টাগ্রামে করিনা কাপুর জাহাঙ্গিরের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে জে নিজের বাড়িতে যোগ দিবস উপভোগ করছে। জাহাঙ্গিরের দায়িত্বে থাকা ন্যানিকেও তার পাশে বসে থাকতে দেখা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে, জাহাঙ্গির একটি রঙীন ম্যাটে খেলা করছেন, যেখানে একাধিক পশুর ছবি ও জু লেখা রয়েছে। করিনা পুত্রের পরনে রয়েছে সাদা রঙের টি-শার্ট ও সবুজ রঙের শর্ট। জাহাঙ্গির দুই হাত ও দু'‌পা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, ক্যামেরার অন্যদিকে তাকিয়ে আছে এবং তার মুখ খোলা। করিনা এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, '‌ভারসাম্য.‌.‌.‌.‌জীবন ও যোগচর্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা সবাইকে। আমার জে বাবা।'‌

পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন করিনার ঘনিষ্ঠরা

পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন করিনার ঘনিষ্ঠরা

করিনার এই পোস্টে সইফের বোন সাবা আলি খান মন্তব্য করেছেন '‌মাশাল্লা'‌। করিনার ঘিষ্ঠ বন্ধু অমৃতা অরোরাও প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, '‌হাহাহা মিষ্টি'‌। অন্যদিকে করিনার বড় বোন তথা অভিনেত্রী করিশ্মা কাপুর লেখেন, '‌জে বাবা'‌। এঁকা প্রত্যেকেই লাল রঙের হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন।

তৈমুর ও জেহ দুই সন্তান

করিনা ও সইফের দ্বিতীয় পুত্র জাহাঙ্গির তথা জেহ। এই তারকা দম্পতির আরও একটি পুত্র রয়েছে, তৈমুর আলি খান, যিনি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১২ সালে সইফ ও করিনা বিয়ে করেন এবং ২০১৬ সালে তৈমুর আসনে তাঁদের জীবনে। এরপর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জাহাঙ্গির জন্ম নেন।

ব্রিটেনে ছুটি কাটাচ্ছেন

কেরিয়ারের দিক থেকে করিনা কাপুরের লাল সিং চাড্ডা মুক্তি পাওয়ার মুখে। যেখানে তিনি আমির খানের বিপরীতে অভিনয় করেছেন। অপরদিকে, সুজয় ঘোষের হাত ধরে এই প্রথমবার ওটিটিতে কাজ করতে চলেছেন করিনা কাপুর। জুন মাসেই তিনি দার্জিলিং-কার্শিয়াংয়ে শুটিং সেরে ফিরেছেন। নেটফ্লিক্সে করিনা কাপুরের ওই সিরিজ দেখানো হবে। শুটিং সেরে করিনা এখন ব্রিটেনে সময় কাটাতে গিয়েছেন। সোমবার করিনা সেখানকার জনপ্রিয় ব্রিটিশ ইটারি প্রেট থেকে তাঁর প্রিয় কাপ অফ কফির ছবি পোস্ট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+