শ্রীদেবীর প্রয়াণে জাহ্নবীদের সমবেদনা জানাতে গ্রিন একর্সে সইফিনা
শ্রীদেবীর প্রয়াণের পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বহু তারকারাই পৌঁছে যান অনিল কাপুরের বাড়িতে। সেখানে জাহ্নবী ও খুশির সঙ্গে দেখা করেন বলিউডের একাধিক তারকা।
শ্রীদেবীর প্রয়াণের পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বহু তারকারাই পৌঁছে যান অনিল কাপুরের বাড়িতে। সেখানে জাহ্নবী ও খুশির সঙ্গে দেখা করেন বলিউডের একাধিক তারকা। এরপর শ্রীদেবীর শবদেহ লোখান্ডওয়ালা স্পোর্টসক্লাবে শায়িত রাখা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যায় গোটা বলিউড।
কিন্তু শ্রীদেবীর সেই শেষযাত্রায় উপস্থিত থাকতে পারেননি করিনা কাপুর ও তাঁর স্বামী সইফ আলি খান। গতকালই জাহ্নবী ও খুশির সঙ্গে দেখা করেন সইফ আলি খান ও তাঁর স্ত্রী করিনা কাপুর। এজন্য গতকালই সইফ ও করিনা পৌঁছে যান গ্রিন একর্সে। জানা গিয়েছে, শ্রীদেবীর শবদেহ যখন মুম্বইতে আনা হয়, তখন শহরে ছিলেন না সইফ ও করিনা। তাঁরা রাজস্থানে সইফের ফিল্মের শ্যুটিং এর জন্য ব্যস্ত ছিলেন।
এদিকে, মুম্বইতে পৌঁছেই শ্রীদেবীর বাড়িতে দেখা করতে যান সইফ ও করিনা কাপুর। উল্লেখ্য, করিনা ও শ্রীদেবীর মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শ্রীদেবীকে করিনা বেশ পছন্দ করতেন বলে বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন বেবো। অন্যদিকে করিনার সঙ্গেও শ্রীদেবীর যে ঘনিষ্ঠতা ছিল, তা বহু পাবলিক ইভেন্টেই দেখা গিয়েছে। উল্লেখ্য, এর আগে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও শ্রীদেবীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে পৌঁছে যান তাঁদের বাসভবন গ্রিন একর্সে।












Click it and Unblock the Notifications