Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rocky Aur Rani Kii Prem Kahaani: রণবীরের কোলে আলিয়া! সামনে এল করণের নতুন ছবির আরও একটি গান

Rocky Aur Rani Kii Prem Kahaani Song Ve Kamleya Out: করণ জোহারের নতুন ছবি Rocky Aur Rani Kii Prem Kahaani ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মধ্যে ঝড় তুলেছে! এমনকি ঝুমকা গানটিও বেশ জনপ্রিয় হয়েছে।

এর মধ্যেই Ve Kamleya গানটি রিলিজ হল আজ ইউটিউবে। দীর্ঘদিন ধরেই গানটি শোনার জন্যে অপেক্ষা করছিলেন স্রোতারা। যদিও Ve Kamleya গানটি নিয়ে আপডেট দিতে গিয়ে করণ জোহার জানান, এই গানটি সবথেকে পছন্দের তাঁর। স্রোতাদেরও গানটি বেশ পছন্দ হবে বলেও জানান তিনি।

সামনে এল করণের নতুন ছবির আরও একটি গান

গানটি রোমান্টিক আবার ইমোশনালও বটে। আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রেম থেকে শুরু করে বিচ্ছেদ সবটাই তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। অনেকে বলছেন, এই গানটা সিনেমাপ্রেমীদের চোখে জল এনে দেবে।

অরিজিত সিং এবং শ্রেয়া ঘোষালের কন্ঠে এই গান

এই গানটির লিরিক্স অমিতাভ ভট্টাচার্য লিখেছেন। অরিজিত সিং এবং শ্রেয়া ঘোষাল গেয়েছেন। মিউজিক ডায়রেক্টর প্রীতম। অরিজিত সিংয়ের গলায় আপামর বিশ্বের মানুষ। আর এর সঙ্গেই শ্রেয়া ঘোষালের কন্ঠ। Rocky Aur Rani Kii Prem Kahaani ছবির নতুন গানটিতে আরও প্রাণ এনে দিয়েছে। ইতিমধ্যে ইউ টিউবে গানটি কয়েক মিলিয়ণ ভিউ পেয়েছে। সেখানেই থেমে নেই! মিনিটে মিনিটে বাড়ছে গানের ভিউ।

করণ জোহারের নতুন ছবি Rocky Aur Rani Kii Prem Kahaani এর এখনও পর্যন্ত দুটি গান রিলিজ করেছে। Tum Kya Mile রোমান্টিক গানটিও বেশ পছন্দ হয়েছে। আর দ্বিতীয় গান ওয়াট ঝুমকাও গানটিও দর্শকরা ভালো বলেছেন। এই দুটি গানই রিলিজ হওয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু হয়ে যায়!

'তুম কেয়া মিলে' গানটিও গেয়েছেন অরিজিৎ এবং শ্রেয়া। আগামী ২৮ জুলাই সিনেমা হলে রিলিজ হবে সিনেমাটি। আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের (Ranveer Singh) এর সঙ্গেই একাধিক অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে। যার মধ্যে অনেকেই বাঙালি!

দীর্ঘ দিন পর করণ জোহার ফের ছবিতে ফিরেছেন। প্রায় ৬০০ কোটি টাকায় তৈরি আদিপুরুষ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সিনেপ্রেমীদের আশা Rocky Aur Rani Kii Prem Kahaani বক্স অফিসে ঝড় তুলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+