রণবীর–আলিয়া জুটির নতুন ছবি নিয়ে পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর

রণবীর–আলিয়া জুটির নতুন ছবি নিয়ে পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর

বহুযুগ পর ফের পরিচালনায় ফিরছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর। তিনি ঘোষণা করেছেন রণবীর সিং ও আলিয়া ভাটকে নিয়ে করণ জোহর '‌রকি অউর রানী কি প্রেম কাহানি’‌ তৈরি করবেন। করণ জোহরের এই লাভ স্টোরিতে আরও একবার গল্লি বয়ের জুটি রণবীর ও আলিয়াকে দেখা যাবে।

রণবীর–আলিয়া জুটির নতুন ছবি নিয়ে পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর


মঙ্গলবার রণবীর সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে করণ জোহর এই সিনেমার ঘোষণা করেন। সিনেমার গল্প লিখেছেম ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রয়। ২০২২ সালে এই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামে করণ জোহর এই সিনেমার ঘোষণা করে টিজার ভিডিও শেয়ার করেছেন। টিজার দেখেই বোঝা যাচ্ছে সিনেমাটি বেশ মজাদার ও রোম্যান্টিক হবে। করণ লিখেছেন, '‌সামনে নিজের প্রিয় মানুষ আর আবার ক্যামেরার পেছনে নিজেকে রাখতে পেরে খুব রোম্যাঞ্চকর লাগছে। আসতে চলেছে রকি অউর রানী কি প্রেম কাহানি, অভিনয় করবেন রণবীর সিং ও আলিয়া ভাট। সিনেমাটি লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রয়। এই অন্য ধরনের গল্প খুব শীঘ্রই আপনাদের কাছে ২০২২ সালে আসতে চলেছে।’‌ একই ভিডিও শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, '‌আমার প্রিয় মানুষদের সঙ্গে এক ব্যতিক্রমী প্রেমের গল্প।’‌

রণবীর সিংও নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে লিখেছেন, '‌বিশেষ ঘোষণা আমার বিশেষ দিনে!‌ আসছে রকি অউর রানী কি প্রেম কাহানি, সঙ্গে রয়েছে আমার দারুণ সুপারনোভা আলিয়া ভাট। পরিচালনায় করণ জোহর।’‌ প্রসঙ্গত, ২০১৬ সালে রণবীর কাপুর, অনুষ্কা শর্মা ও ঐশ্বর্য রাই অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার পাঁচ বছর পর ফের পরিচালনার কাজে ফিরতে চলেছেন করণ জোহর। গত বছর তাঁর জন্য সময়টা বড় খারাপ ছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর স্বজন পোষণের অভিযোগ উঠতে থাকে করণ জোহরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন তিনি ট্রোলড হতে শুরু করেন। অনুগামীর সংখ্যাও এক ঝটকায় অনেকটাই কমে যায়। কিন্তু সেই সব দুঃস্বপ্নের দিন কাটিয়ে ফের নতুনভাবে পরিচালনার কাজে হাত দিলেন করণ জোহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+