কোমর দুলিয়ে 'প্রেম রতন ধন পায়ো' নাচলেন করণ! মাতোয়ারা সোনমের রিসেপশন পার্টি, দেখুন ভিডিও
সোনমের বিয়ের ছবি বা ভিডিও এই মুহুর্তে ইন্টারনেটে বেশ ভাইরাল। বিয়ের দিন সকালে বলিউডের একাধিক তারকা অনুষ্ঠানে হাজির হন। ছিলেন অমিতাভ বচ্চন থেকে আমির খান। যোগ দেন , করিশ্মা কাপুর, করিনা সইফ।
সোনমের বিয়ের ছবি বা ভিডিও এই মুহুর্তে ইন্টারনেটে বেশ ভাইরাল। বিয়ের দিন সকালে বলিউডের একাধিক তারকা অনুষ্ঠানে হাজির হন। ছিলেন অমিতাভ বচ্চন থেকে আমির খান। যোগ দেন , করিশ্মা কাপুর, করিনা সইফ। তবে তাঁদের মধ্য নজর কেড়ে নেন ছোট্ট তৈমুর। এদিকে, গতকাল সকালেই আনন্দ কারাজ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় সোনম ও আনন্দ আহুজার বিয়ে।

সকালের বিয়ের পর্বের পর রাতে জম জমাট ছিল রিসেপশন পার্টি। যদিও পার্টির মেজাজ শুরু থেকেই ধরে নেন রণবীর-অর্জুনরা। সকালে স্টেজে উঠে তাঁরা সোনম -আনন্দের জন্য একটি গান গেয়েছেন। সোনমের 'দিল্লি ৬' সিনেমার 'মাসাক কলি' গানটি গাইতে গাইতে আবার তার র্যাপ ভার্সানও শুনিয়ে দেন রণবীর সিং আর অর্জুন কাপুর। কিন্তু আসল মেজাজ জমে ওঠে রাতে। সোনমের রিসেপশনে এদিন, 'প্রেম রতন ধন পায়ো'-র তালে নেচেছেন করণ জোহর। রীতিমত কোমর দুলিয়ে করণের এই নাচের ভিডিও এই মুহুর্তে ভাইরাল।
---
A post shared by Filmibeat (@filmibeat_insta) on












Click it and Unblock the Notifications