মাদক নিয়ে কঙ্গনার বিস্ফোরক স্বীকারোক্তির পুরনো ভিডিও ভাইরাল! তোলপাড় শুরু
মাদক নিয়ে কঙ্গনার বিস্ফোরক স্বীকারোক্তির পুরনো ভিডিও ভাইরাল! তোলপাড় শুরু
তিনি বলেছিলেন, এনসিবি বলিউডে পা রাখলে, বহু তাবড় নাম বেরিয়ে আসবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা ঘিরে কঙ্গনা রানাওয়াতের এই বক্তব্যের পর এবার তাঁর নিজের এক পুরনো ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্র সরকার কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগ নিয়ে মামলার নির্দেশ দিতেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভিডিওতে কঙ্গনা বলেন, 'ছোটবেলাতেই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম। এর কয়েক বছরের মধ্যেই আমি ফিল্মস্টার হই। একই সঙ্গে হয়ে উঠি মাদকাসক্তও।' কঙ্গনা জানান সেই সময় তাঁর কেরিয়ার সবে জমতে শুরু করেছিল, সেই সময় তাঁর জীবন কার্যত উথালপাতাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় যে কঙ্গনা বলছেন, যে সময় এই ঘটনা শুরু হয়, তখন তিনি ১৮ বছর বয়সীও ছিলেন না।
“Main drug addict thi” pic.twitter.com/0m7GeVyde3
— Shivam Vij (@DilliDurAst) September 12, 2020
এদিকে, কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন আরেক ইন্ডারভিউতে দাবি করেন কঙ্গনা মাদকাসক্ত ছিলেন। বহুবার অধ্য়ায়নকে তিনি মাদক নিয়ে উস্কানি দিয়েছিলেন বলে দাবি করা হয়। মাদকে অধ্যায়ন অনীহা প্রকাশ করতেই কঙ্গনা রেগেও গিয়েছিলেন বলে জানিয়েছিলেন শেখর সুমনের পুত্র অধ্যায়ন। সেই ভিডিও ঘিরেও মহারাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দেয়।
(ভিডিওর সত্যতা যাচাই করেনি 'ওয়ান ইন্ডিয়া বাংলা')












Click it and Unblock the Notifications