সুশান্ত কাণ্ডে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন কঙ্গনা রানাওয়াত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে ফের আরও একবার সরব হতে দেখা গেল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। তিনি জানিয়েছেন যে সুশান্তের মৃত্যু নিয়ে যে দাবি কঙ্গনা করেছেন তা যদি তিনি প্রমাণ করতে না পারেন তবে তিনি তাঁর পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একগুচ্ছ ভিডিও পোস্ট করে বলিউডের স্বজন পোষণ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনকে কাঠগড়ায় তোলেন।

পদ্মশ্রী ফিরিয়ে দিতে চান কঙ্গনা রানাওয়াত

সুশান্ত বলিউড এবং মিডিয়া থেকে যে চাপ ও প্রত্যাখানের মুখোমুখি হয়েছিল সে সম্পর্কে কঙ্গনা কথা বলেছেন। কঙ্গনা কোনও সেলেবদের নাম না নিয়ে সংবাদমাধ্যমে তাঁদের সম্পর্কে অন্ধভাবে লেখালেখি করার বিরুদ্ধে কথা বলেছেন। সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। এখন কঙ্গনা জানিয়েছেন যে তিনি যদি তাঁর দাবি প্রমাণ করতে না পারেন তবে তিনি পদ্মশ্রী পুরস্কার ভারত সরকারকে ফেরত দিয়ে দেবেন।

কঙ্গনা বলেন, '‌ওরা (‌মুম্বই পুলিশ)‌ আমায় ডেকে পাঠায় এবং আমি তাদের বলি আমি মানালিতে রয়েছি, আমার বয়ান নেওয়ার জন্য কাউকে এখানে পাঠানো হোক, তারপর আমি আর তাদের পক্ষ থেকে কোনও ফোন পাইনি। আমি আপনাদের বলছি, আমি যদি কিছু বলে থাকি, আর সেটা যদি সাক্ষ্য না দিতে পারি, প্রমাণ করতে না পারি, এবং যেটা প্রকাশ্যে আসেনি, আমি আমার পদ্মশ্রী ফেরত দিয়ে দেব।’‌ তিনি আরও বলেন, '‌আমি এর যোগ্য নই। আমি সেই ব্যক্তি নই যিনি রেকর্ড করবে (এই জাতীয় বক্তব্য দেওয়ার জন্য) এবং আমি যা বলেছি তা সর্বজনের সম্মুখে।’‌

কঙ্গনা আরও বলেন, '‌আগামীকাল তাপসি পান্নু, স্বরা ভাস্করের মতো বহিরাগতরা বলবেন তাঁরা এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন। আমি শুধুমাত্র বলব তোমরা যদি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসো এবং করণ জোহারকেও ভালোবাসো তবে আলিয়া বা অনন্যার মতো তোমাদের কেন কাজ দেওয়া হচ্ছে না? এ সবই বলিউডের স্বজন পোষণ। আমি জানি এরপর বিভিন্ন খবরে আমায় পাগল বলা হবে।’‌‌ এ মাসের প্রথম দিকে কঙ্গনার টিম জানিয়েছিল যে মুম্বই পুলিশ কঙ্গনাকে ডেকে পাঠায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+