অনুরাগ–তাপসীকে ট্যাক্স চোর অ্যাখা কঙ্গনা–পায়েলের, দুই তারকার পাশে স্বরা ভাস্কর
অনুরাগ–তাপসীকে ট্যাক্স চোর অ্যাখা কঙ্গনা–পায়েলের
বৃহস্পতিবার আয়কর বিভাগ পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু ও অন্য একজনের বাসভবনে তল্লাশি অভিযান চালিয়ে কোটি টাকার গরমিল খুঁজে পেয়েছে বলে জানিয়েছে। এঁরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হওয়া বলিউড তারকাদের একাংশ। আয়কর জানিয়েছে, তাপসী পান্নুকে দেওয়া পাঁচ কোটি টাকার নগদের রসিদ ও কাশ্যপের প্রাক্তন প্রযোজনা সংস্থার ৩০০ কোটি টাকা লাভ সহ বেশ কিছু বৈষম্য লক্ষ্য করা গিয়েছে।

পায়েল ঘোষের বিরোধিতা
যদিও আয়করের এই অভিযোগের ভিত্তিতে তাঁদের কেউই এখনও পর্যন্ত কোনও জবাব দেয়নি।
অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর সম্পত্তিতে আয়কর হানার খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তারকাদের যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে কঙ্গনা রানাওয়াত ও পায়েল ঘোষ পরিচালক অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর বিরুদ্ধে যায় অপরদিকে স্বরা ভাস্কর ও অনুভব সিনহা টুইটারে তাঁদের ভরপুর সমর্থন করেন। কঙ্গনা ও পায়েল উভয়ই জানান যে অনুরাগ ও তাপসী দু'জনকেই ভুল কিছু করার জন্য সন্দেহ করা হচ্ছে। পায়েল ঘোষ টুইট করে বলেন, '৬৫০ কোটি টাকার কেলেঙ্কারি, যা অনুরাগ ও তাপসী লুকিয়ে রেখেছিলেন। এখন সত্য বাইরে এসেছে। তাঁরা বলেছিল কর্মা বলে কিছু হয় না। কিন্তু আমি তার দুর্দান্ত পর্যায় দেখেছি।' এরপর পায়েল এই দুই তারকাকে ট্যাক্স চোর বলেও সম্বোধন করেন।

কঙ্গনার টুইট
কঙ্গনা রানাওয়াত টুইটে বলেন, 'তাঁরা শুধু ট্যাক্স চোর নন, বিপুল পরিমাণে কালো টাকার লেনদেন হয়েছে, এই টাকা দিয়ে কি তাঁরা শাহিনবাগের হিংসাত্মক ঘটনাতে উস্কানি দিয়েছেন বা প্রজাতন্ত্র দিবসের হিংসার ঘটনায় প্ররোচনা দিয়েছেন? কোথা থেকে এই কালো টাকা এসেছে এবং এই কালো টাকা তাঁরা কোথায় পাঠিয়েছেন?'

মিটু–এর অভিযোগে সরব হন কঙ্গনা–পায়েল
কঙ্গনা ও পায়েল এর আগেও অনুরাগ কাশ্যপকে যৌন হেনস্থার অভিযোগে তাঁর বিরুদ্ধে বলার সুযোগ হাতছাড়া করেননি। ২০২০ সালের সেপ্টেম্বরে পায়েল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন, যা ২০১৩ সালে ঘটেছিল। যদিও অনুরাগ এই অভিযোগকে নস্যাৎ করে দেন এবং জানান যে এটি সবৈব মিথ্যা অভিযোগ। কঙ্গনা সাম্প্রতিকতম ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটে বলেন, 'এটা খুবই কাকতালীয় ব্যাপার যে ফ্যান্টমের অংশীদার ও কেওয়ানের অভিযুক্তরা বহু মহিলার ধর্ষণ, শ্লীলতাহানি ও হৈনস্থার অভিযোগে অভিযুক্ত। যদি আপনি মহিলাদের সম্মান করতে না পারেন তবে আপনি জন্মগত অপরাধী। কর্মা থেকে কখনই বাঁচতে পারবেন না।'

আয়কর হানা নিয়ে মিম পোস্ট
এ সবের মাঝে বলিউড দুই তারকার বাড়িতে আয়কর হানা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মিম পোস্ট হতে শুরু করে। অনেকেই লেখেন অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবির নাম হওয়া উচিত 'রেইড'।

দুই তারকার সমর্থনে অনুভব ও স্বরা
তবে অনুরাগ-তাপসী সোশ্যাল মিডিয়াতে সমর্থনও পেয়েছেন। অবিনেত্রী স্বরা ভাস্কর ও অনুভব সিনহা টুইটারে তাঁদের এই সাহসের প্রশংসা করে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। স্বরা টুইটে লিখেছেন, 'প্রশংসাজনক টুইট তাপসী পান্নুর, যিনি একজন দারুণ মেয়ে, তাঁর সাহস ও দৃঢ় বিশ্বাস এখনকার দনে খুব বিরল। দৃঢ়ভাবে দাঁড়াও যোদ্ধা।' অনুভব সিনহা লিখেছেন, 'অনুরাগ ও তাপসী আমি দু'জনকেই ভালোবাসি।' ফ্যান্টম ফিল্মস এবং তাপসী পান্নু সম্পর্কিত তারকাদের উপর কর ফাঁকির বিষয়টি তদন্ত করছে আয়কর বিভাগ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications