উর্মিলা মাতন্ডকরকে পর্নস্টার বললেন কঙ্গনা, ‘‌রঙ্গিলা’‌ অভিনেত্রীর পাশে গোটা বলিউড

উর্মিলা মাতন্ডকরকে পর্নস্টার বললেন কঙ্গনা

বলিউড অভিনেতাদের মধ্যে অনবরত চলতে থাকা এই বাকযুদ্ধ মনে হয় না এত শীঘ্র শেষ হবে। এক টিভি সাক্ষাতকারে কঙ্গনা রানাওয়াত পর্ন তারকা বলে উর্মিলা মাতন্ডকরকে সম্বোধন করার পর বহু বলিউড সেলেব '‌রঙ্গিলা’‌ অভিনেত্রীকে সমর্থন করার জন্য ময়দানে নেমেছেন। স্বরা ভাস্কর থেকে অনুভব সিনহা সকলেই বলিউডের পাশে উর্মিলাকে দাঁড়ানোর জন্য প্রশংসা করেছেন।

উর্মিলাকে পর্ন স্টার বললেন কঙ্গনা

উর্মিলাকে পর্ন স্টার বললেন কঙ্গনা

টিভি সাক্ষাতকারের সময় উর্মিলাকে নিয়ে কঙ্গনা জানিয়েছেন, উর্মিলা তাঁর অভিনয়ের জন্য পরিচিতি পাননি। তিনি বলেন, ‘‌এমনকী উর্মিলা একজন নমনীয় পর্ন তারকা। আমি জানি এটা খুবই নির্লজ্জের ব্যাপার। কিন্তু তিনি যে নিজের অভিনয়ের জন্য পরিচিত নন এটা আমি নিশ্চিত। তাহলে কি জন্য তিনি জনপ্রিয়? হাল্কা পর্ন করার জন্য তাই না?‌ তিনি যদি টিকিট পেতে পারেন, তবে কেন আমি পারি না টিকিট পেতে?‌'‌‌

 স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর

এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে স্বরা ভাস্কর উর্মিলার দারুণ কিছু অভিনয়ের নজির তুলে ধরেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‌প্রিয় উর্মিলা মাতন্ডকর জি, মাসুম, রঙ্গিলা, চমৎকার, জুদাই, দাউদ, সত্যা, ভূত, কৌন, জঙ্গল, প্যার তুনে ক্যা কিয়া, তেহজিব, পিঞ্জর, এক হাসিনা থি-এর মতো ছবিতে আপনার অসাধারণ অভিনয় মনে আছে। অন্যদের মধ্যেও আপনার দারুণ অভিনয় ও অসাধারণ নাচ আপনাকে আলাদা করেছে। ভালোবাসা নেবেন।'‌

 ফারহা খান

ফারহা খান

ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলার জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য উর্মিলা সহ অন্যান্যদের প্রশংসা করে ফারহা খান লেখেন, ‘রুচিসম্মতরা এত ভয়ানক ও অভদ্র হয় না। তারা সবকিছুর মধ্য দিয়ে উজ্জ্বল হয়ে থাকে। তোমরা উজ্জ্বলভাবে জ্বলে উঠেছো।'‌ ‌

অনুভব সিনহা

অনুভব সিনহা

উর্মিলা প্রসঙ্গে অনুভব সিনহা বলেন, ‘‌আমি শুধু এটুকু বলতে চাই যে এখনও পর্যন্ত অন্যতম সবচেয়ে সুন্দরী, মার্জিত, দৃঢ়, অভিব্যক্তিপূর্ণ অভিনেত্রী। আপানাকে ভালোবাসা পাঠালাম।'‌ টেলিভিশন অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য্য লিখেছেন, ‘‌খুব বাজে বিবৃতি দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এটা সময় প্রমাণ করবে যে আপনার এই অহংকার কতটা হতাশ করতে পারে আপনাকে।'‌

কঙ্গনাকে নাম বলতে বলেন উর্মিলা

কঙ্গনাকে নাম বলতে বলেন উর্মিলা

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনা প্রসঙ্গে উর্মিলা জানিয়েছিলেন যে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম না করে বলিউডে ড্রাগ মাফিয়ার সঙ্গে যে বড় নামগুলি যুক্ত রয়েছে তাঁদের তিনি সামনে নিয়ে আসুন। উর্মিলা বলেন, ‘‌নাম কোথায়?‌ আমি কঙ্গনাকে বলতে চাই যে তিনি এগিয়ে আসুন এবং কারা কারা মাদক চক্রে জড়িত তাঁদের নাম নিয়ে আমাদের উপকার করুক। এইসব লোককে বের করে দেওয়া হোক। আমি প্রথম হব যে আপানাকে অভিনন্দন জানাবে।'‌ এর আগে কঙ্গনা এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে বলিউডের ৯৯ শতাংশ মাদক সেবন করে। উর্মিলার পাশাপাশি কঙ্গনা জয়া বচ্চনের বিরুদ্ধেও সরব হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+