অভিনয় জীবনের সেরা সময়ে বিয়ের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন কাজল, জেনে নিন

অভিনেত্রী কাজল যখন তার কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কেন তিনি এই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর ভক্তরা এই প্রশ্নের উত্তর এতদিন ধরে খুঁজেছেন। বিবাহিত জীবনের ১৭ বছর পর এই প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। [স্মৃতিচারণ : ছোট্ট আরিয়ানকে কোলে নিয়েই কাজলের বিয়েতে শাহরুখ-গৌরি!]

১৯৯৯ সালে কাজল এবং অজয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে এক কন্যা এক পুত্রের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই দম্পতি। ২০০৩ সালে তাদের কণ্যা নিশার জন্ম হয়। এরপরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেন কাজল। তাঁর অভিনীত ফানা, ইউ মি অউর হম, মাই নেম ইজ খান, উই আর ফ্যামিলি ছবিগুলি বেশ জনপ্রিয় হয়েছিল । এরপর শাহরুখ খানের বিপরীতে দিলওয়ালে ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন। [(ছবি) অজয় দেবগণ সম্পর্কে এই ১০ টি তথ্য আপনার নিশ্চিত অজানা]

অভিনয় জীবনের সেরা সময়ে বিয়ের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন কাজল, জেনে নিন

বিয়ের পর বছরে একটা করে ছবি করবেন সে বিষয়ে আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল। তাঁর মতে, যে সময় বিয়ের বিষয়ে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা একেবারে সঠিক ছিল। এর পরে অভিনেত্রী আরও বলেন বিয়ের আগে আমি বছরে চার থেকে পাঁচটা ছবিতে অভিনয়ের কাজ করেছি। আমি নিজের জন্য এরকম জীবন কখনও চাইনি। [(ছবি) এক্সক্লুসিভ : দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল]

কাজল জানান, অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ে করলে যে তিনি সুখী হবেন এবিষয়েও নিশ্চিত ছিলেন অভিনেত্রী। এছাড়াও যখন তিনি বিয়ে করেন তখন বলিউডে প্রায় ৯ বছর কাজ করা হয়ে গিয়েছে। তাই অতিরিক্ত কাজের চাপ কমিয়ে বিয়ের সিদ্ধান্ত ঠিকই ছিল বলে অভিনেত্রী মনে করেন । [(ছবি) মধ্য একচল্লিশেও ফটোশ্যুটে ছক্কা হাঁকালেন মোহময়ী কাজল]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+