Kailsh Kher: 'চাঁদ কি সওয়ারি', চন্দ্রযান-৩ অভিযানকে নিজের গান উৎসর্গ করলেন কৈলাস খের
চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পা রেখেছে। উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। উচ্ছ্বসিত বলিউডও। তারই মাঝে আবার বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৈলাস খের জানিয়েছেন তিনি তাঁর পরের গানটি চন্দ্রযান-৩ এবং ইসরোকে উৎসর্গ করতে চান।
'চলো জি চাঁদ কি সওয়ারি' ,গানটি তিনি চন্দ্রযান-৩কে উৎসর্গ করতে চলেছেন তিনি। জানিয়েছেন সঙ্গীত শিল্পী। ইতিমধ্যেই তার শিল্পী সেই গানের কিছু ঝলকও দিয়েছেন। শিল্পী জানিয়েছেন গানটি প্রায় তৈরি হয়ে গিয়েছিল। খুব শিগগিরই গানটি লঞ্চ করা হবে। তিনি জািনয়েছেন এই গানটি তিনি তাঁর মাকে উৎসর্গ করতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন তাঁর মায়ের নাম চন্দ্রকান্তা।

সঙ্গীতশিল্পী জানিয়েছেন, যখনই তিনি চন্দ্রযান-৩র কথা শুনেছেন তখনই তাঁরই মনে হয়েছে, তাঁর বাবা যেন তাঁর মাকে ডাকছে। তাই চন্দ্রযান-৩ নিকে তিনি তাঁর নিজের নতুন গান উৎসর্গ করতে চাইছেন তিনি। ইতিহাস গড়েছে ভারত। চন্দ্রযান-৩ নিয়ে তিনি লিখেছেন। চন্দ্রযান-৩র সাফল্যের পর মহাকাশ বিজ্ঞানে প্রথম সারির দেশগুলির মধ্যে চলে এসেছে সেিট। বলিউড সেদিনই উৎসাহে একের পর এক ট্যুইট করেছেন তাঁরা।
চন্দ্রযান-৩র সাফল্য নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দেশ। রাশিয়া পারেনি যেটা সেটা করে দেখিয়েছে ভারত। গোটা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। চন্দ্রযান-৩ অভিযান নিয়ে প্রথম থেকেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কারণ চন্দ্রযান-২ অভিযান বিফলে গিয়েছে। সেকারণে চন্দ্রযান-৩ নিয়ে উন্মাদনা ছিল বেশি। বিদেশ থেকে সেই সময়ের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এদিকে আবার বলিউডে চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা করার ধুম লেগে গিয়েছে। চাঁদ মিশন, মুন মিশন, চন্দ্রযান-৩ নিয়ে একাধিক সিনেমা তৈরি করার জন্য আবেদন জমা পড়েছে। মোটের উপরে বলিউড নতুন সিনেমা তৈরির টপিকও পেয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications