'ব্লকবাস্টার'-র পথে 'কবীর সিং'! ৩ দিনে বক্স অফিসে 'ধামাকা' আয় শাহিদের ফিল্মের

তিনি এলেন, .. দেখলেন.. আর জয় করে নিলেন বক্স অফিস! বলিউডের 'কবীর সিং' এর ক্ষেত্রে একথা বলাই যায়! আর এই 'কবীর সিং' এর হাত ধরে ফের বলিউডে প্রত্যাবর্তন হল শাহিদের। 'পদ্মাবত'এ তাঁর রতন সিং এর চরিত্রকে ছাপিয়ে দিয়েছিল রণবীর সিং ' খিলজি', সেক্ষেত্রে সুযোগ পাননি শাহিদ। 'বত্তি গুল মিটার চালু ' ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বলিউডে। আর সেই সমস্ত ব্যর্থতার ধাক্কা কাটিয়ে উঠে বলিউডকে সম্ভবত আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন শাহিদ।

ব্লকবাস্টার-এর পথে কবীর সিং! ৩ দিনে বক্স অফিসে ধামাকা আয় শাহিদের ফিল্মের


'কবীর সিং' মুক্তির প্রথম দিনেই ছবিটি রোজগার করেছে ২০.২১ কোটি টাকা। সপ্তাহান্তের ৩ দিন পার হতেই ফিল্মের দখলে চলে যায় ৭০. ৮৩ কোটি টাকা। ফলে ১০০ কোটি এখন মাত্র সময়ের অপেক্ষা। তবে ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, 'কবীর সিং' লম্বা রেসের ঘোড়া। এত সহজে তাকে মাপলে চলবে না! দেশের ৩১২৩ টি স্ক্রিনে এখন চলছে কবীর সিং। আর এখনও পর্যন্ত যা খবর,তাতে ২০১৯ সালের প্রথম সেরা ৪ টি ছবির তালিকায় এসে গিয়েছে কবীর সিং। কারণ ছবির বক্সঅফিস ওপেনিং রীতিমতো শক্তিশালী।

ফের একবার কম বাজেটের ছবি বলিউড মাতাচ্ছে। ২০১৮ সাল এমন কিছু ম্যাজিক দেখেছে বলিউডে। আর সেই জন্যই 'অন্ধাধুন', 'বধাই হো', 'অক্টোবর', ' স্ত্রী' এর মতো ফিল্ম হিটের তালিকায় চলে এসে দর্শক মন জয় করে নেয়। আর সেই ফর্মুলা এবার ২০১৯ এর বলিউডও দেখতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+