কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনকে ফের একই নির্দেশ আদালতের
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানকে নয়া নির্দেশ দিয়েছে জোধপুর আদালত। সলমনকে জানানো হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি কোনওভাবেই গেশের বাইরে যেতে পারবেন না।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানকে নয়া নির্দেশ দিয়েছে জোধপুর আদালত। সলমনকে জানানো হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি কোনওভাবেই দেশের বাইরে যেতে পারবেন না। ফলে যত বারই তিনি বিদেশ যাত্রা করবেন , আদালতকে যেন জানানো হয়।

এর আগে, ৩ রা অগাস্ট জোধপুর কোর্টে সলমনের আইনজীবি একটি আবেদন করেন। তিনি জানান, তাঁর মক্কেলকে যেন বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নেওয়া থেকে অব্যহতি দেওয়া হয়। কিন্তু সলমনকে সেই অনুমতি দেয়নি জোধপুর আদালত। ডিসট্রিক্ট সেশন জাজ চন্দ্রা কুমার স্পষ্ট জানিয়েছেন , বিদেশে গেলে সলমনকে আদালতের অনুমতি নিয়েই যেতে হবে। উল্লেখ্য, ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন সলমন।
Blackbuck poaching case: A Jodhpur court rules that actor Salman Khan will need to seek its permission every time he travels abroad. (File pic) pic.twitter.com/EBSjgvGKfQ
— ANI (@ANI) August 4, 2018
এর আগে , কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনকে দোষী সাব্যস্ত করার পর ৫ বছরের কারাবাসের সাজা শোনানো হয়. কিন্তু কয়েক রাত জোধপুর জেলে কাটাবার পরই জামিনে মুক্তি পান সলমন। তাঁর বিরুদ্ধে রাজস্থানের কঙ্কনি গ্রামে শ্যুটির এর ফাঁকে, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে ওই বিরল প্রজাতির এই হরিণ হত্যার দায়ে দোষী সাব্যস্ত হল বলিউডের 'টাইগার' সলমন।












Click it and Unblock the Notifications