একদিকে যিশু-জয়া অন্যদিকে অঞ্জন-অপর্ণা! কাকে ছেড়ে কাকে দেখবেন এই ভিডিও-তে
১৬ বছর ধরে চলা এক আইনি যুদ্ধ। ১৬ বছর ধরে চলা এক রহস্য। ১৬ বছর ধরে লুকিয়ে থাকা বহু অজানা অধ্যায়, সমস্ত কিছু মিলিয়েই বাংলাদেশের ভাওয়াল সন্ন্য়াসীর কাহিনি তৈরি।
১৬ বছর ধরে চলা এক আইনি যুদ্ধ। ১৬ বছর ধরে চলা এক রহস্য। ১৬ বছর ধরে লুকিয়ে থাকা বহু অজানা অধ্যায়, সমস্ত কিছু মিলিয়েই বাংলাদেশের ভাওয়াল সন্ন্য়াসীর কাহিনি তৈরি। যে কাহিনি ফের একবার সেলুলয়েড বন্দি হচ্ছে বাংলা চলচ্চিত্রে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে।

একটি আদালত কক্ষ। আর তাতে এক পুরুষ আর মহিলা কণ্ঠ সমান তালে লড়াই করছে। এই পুরুষ আর মহিলাকণ্ঠ যে কোনও বাঙালির চেনা! একজন অঞ্জন দত্ত অন্যজন অপর্ণা সেন। দুই আইনজীবীর চরিত্রে রয়েছেন দুই তারকা। আর আদালত কক্ষে তখন চলছে ভাওয়াল সন্ন্যাসীর রহস্য ঘিরে আইনি লড়াই। এমন এক আবহে শুরু 'এক যে ছিল রাজা' ছবির ট্রেলার।
বেশিদিন নয়, এই ছবির জন্য অপেক্ষা আর কিছুদিনের। পুজোতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা'। ১২ অক্টোবর আসছে এক যএ ছিল রাজা। ছবির ভাওয়াল রাজ মহেন্দ্র কুমার চৌধুরীর চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত , রানির চরিত্রে জয়া আহসান। বিশেষ কয়েকটি চরিত্রে অঞ্জন দত্ত, অপর্ণা সেন ছাডা়ও রয়েছেন রুদ্রনীল ঘোষ, অনির্বান ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications