Jawan: 'সিনেমা বস', জওয়ান দেখে শাহরুখের কাছে মাথা নোয়ালেন কঙ্গনা
বলিপাড়ার সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়ত। বলিউডের নেপোটিজম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তিনি। কেজোকে প্রকাশ্যেই নেপোটিজম নিয়ে আক্রমণ করেছিলেন তিনি। কয়েকদিন আগেও কেজোর লেটেস্ট রিলিজ রকি অউর রানি কি প্রেম কাহিনী নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
সেই কঙ্গনা রানাওয়াত জওয়ান দেখে মুগ্ধ। শাহরুখ খানকে সিনেমা বস বলে প্রশংসায় ভরিয়ে গিয়েছেন তিনি। শাহরুখ খানের জওয়ান দেখে ইনস্টা পোস্টে অভিনেত্রী লিখেছেন, ১৯ বছরের লাভার বয় ইমেজ থেকে আবার দর্শকদের সঙ্গে একাত্ম হতে পারলেন কিং খান। ৬০ বছর বয়সে এমন অভিনয় করা সহজ কথা নয়। একজন শিল্পীর কাছে এটা সহজ কাজ নয়। শাহরুখ খান আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি সিনেমার বস।

যার মুখ দিয়ে বলি পাড়ার কোনও অভিনেতার প্রশংসা বেরোয় না তিনি শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ। গতকাল মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান। ভোর ৫টা থেকে শুরু হয়েছে শো। তিনটে ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছে জওয়ান। ২০০০ টাকা দিয়েও টিকিট কেটে সিনেমা দেখেছেন দর্শকরা। গোটা দেশের প্রায় ১০,০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।
শহরুখের দৌলতে গোটা দেশের সিঙ্গিল স্ক্রিনের সিনেমাহলগুলিও লাভ দেখতে শুরু করেছে। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গিল স্ক্রিন সব সিনেমা হলই হাউস ফুল। লম্বা লাইন পড়েছে সিনেমা হল গুলিতে। শাহরুখ জ্বরে কাঁপছে গোটা দেশ। গতকাল সকাল থেকেই শাহরুখ অনুগামীরা। রাস্তা আটকে নাচ গান করতে দেখা গিয়েছে। সিনেমা হলের সামনে বাজি পোড়ানো হয়েছে। শাহরুখের ছবি টাঙিয়ে মালা পরিয়ে চলেছে নাচগান।
প্রথম দিনেই গোটা দেশে ৭৫ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করে ফেলেছে জওয়ান। গ্লোবাল কালেকশন ১০০ কোটি। এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে জওয়ান। গজর-২, জেলর কোনও কিছুই িটকতে পারেনি শাহরুখের জওয়ানের কাছে। জওয়ান জ্বরে এখন কাঁপছে গোটা দেশ।












Click it and Unblock the Notifications