Jawan: জিন্দা বান্দা গানে পিছনে দাঁড়াতে দেয়নি, ডান্স টিচারকে সামনে এনে দাঁড় করিয়েছিলেন শাহরুখ
মেগা স্টার হলেও শাহরুখ খান যে শিল্পীকে যোগ্য সম্মান দিতে জানেন সেই অভিজ্ঞতার কথা জানালেন প্রিয়মনি। জওয়ান সিনেমায় জিন্দা বান্দা গানে ছিলেন তিনি। ডান্স কোরিওগ্রাফার তাঁকে অভিনেতার পিছনের সারিতে দাঁড়াতে বলেছিলেন।
শাহরুখ তাঁকে দেখেই জিজ্ঞাসা করেন কেন তাঁকে পিছনে দাঁড় করানো হয়েছে। সঙ্গে সঙ্গে নাকি পরিচালক এটলি এবং ডান্স কোরিওগ্রাফার সোবি মাস্টারের সঙ্গে কথা বলেন। প্রিয়মণিকে কেন তাঁর পিছনে দাঁড় করানো হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন। তিনি আপত্তি জানিয়ে ডান্স কোরিওগ্রাফারকে বলেন তাঁকে যেন সামনে রাখা হয়। কারণ প্রিয়মণি নিজে ডান্স টিচার। চেন্নাই এক্সপ্রেসে শাহরুখের ডান্স টিচার ছিলেন তিনি। সেকারণে শাহরুখ বলেন যদি কোনও স্টেপ তিনি ভুলে যান তাহলে মনে করিয়ে দিতে পারবে প্রিয়মণি।

তারপরেই তাঁকে সামনে নিয়ে আসা হয় শাহরুখের এবং যতবার যতগুলি স্টেপ শাহরুখ খান করেছেন জিন্দাবা ন্দা গানে ততবার তাঁকে নাকি জিজ্ঞাসা করেছেন কীভাবে কোন স্টেপ করবেন। এবং তাঁর প্রতিটা স্টেপ ঠিক হচ্ছে কিনা। যতবার জিন্দা বান্দা গানটি দেখবেন ততবার শাহরুখের পাশে তাঁকে দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রয়মণি।
শাহরুখ খান বড় তারকা হলেও শিক্ষককে যে কোনও দিন ভোলেন না। এবং শিল্পীর যে সঠিক মর্যাদা দিতে জানেন সেটা প্রিয়মনির এই ইন্টারভিইতেই প্রকাশ্যে চলে এসেছে। ৫ দিনের মধ্যে মেগা হিট শাহরুখের জওয়ান। হু হু করে চলছে সিনেমা হলে। সব শো হাউস ফুল। এই প্রথম দক্ষিণ ভারতের পরিচালকের সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। অ্যাটলির সঙ্গে প্রথম কাজ। আর প্রথম কাজেই সাফল্য। বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখ খানের জওয়ান।












Click it and Unblock the Notifications