কাশ্মীর ফাইলস মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতাকে কটাক্ষ রাষ্ট্রদূতের
কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতাকে তীব্র কটাক্ষ রাষ্ট্রদূত
নতুন করে কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড ইতিমধ্যে কাশ্মীর ফাইলস নিয়ে তীব্র নিন্দা করেছেন। তারই প্রতিক্রিয়া দিলেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওন গিলন। তিনি ল্যাপিডের মন্তব্যের জন্য নিন্দা করেছেন। গোয়ায় সোমবার রাতে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) সমাপনী অনুষ্ঠানে ল্যাপিড 'দ্য কাশ্মীর ফাইলস' কে 'প্রপাগান্ডা মুভি' এবং 'অশ্লীল' বলে অভিহিত করেছিলেন। তিনি ফিল্ম গালার জুরি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ল্যাপিড বলেছিলেন যে উৎসবে ছবিটি প্রদর্শিত হতে দেখে তিনি বিরক্ত ও হতবাক হয়েছেন।

ল্যাপিডের এই মন্তব্যে ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন, ল্যাপিডোকে টুইটারের খোলা চিঠিতে বলেন, 'আমি কোনও হিব্রু ভাষায় লিখছি না। আমি চেয়েছিলাম, আমার ভাইবোনেরা এই চিঠির বক্তব্য বুঝতে পারেন। এই চিঠিটি অপেক্ষাকৃত বড়। তাই আমি শেষের লাইনটা একেবারে প্রথমে বলছি। আপনার লজ্জিত হওয়া উচিৎ।'
গিলন একাধিক টুইট করে ল্যাপিডোকে ভর্ৎসনা করেন। তিনি বলেন, 'ল্যাপিডোর এই ধরনের মন্তব্যের জেরে ভারত ও ইজরায়েলের সম্পর্কের অবনতি হতে পারে।' তিনি টুইটে লেখেন, 'ভারত ও ইজরায়েলের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে। আপনার মন্তব্যের জন্য ভারত ও ইজরায়েলের সম্পর্কের ওপর যা প্রভাব পড়েছে, তাতে দুই দেশের জন্য লজ্জা হওয়া উচিত। এর জন্য আপনার লজ্জা হওয়া উচিত। আমাদের ক্ষমা চাওয়া উচিৎ।'
অন্য একটি টুইটে লেখেন, 'অতীতে আপনি নানা বিষয়ে স্বোচ্চার হয়েছেন। দেশের অভ্যন্তরে নানা বিষয়ে আপনার মত না মিললে আপনি স্বোচ্চার হতে পারেন। আপনি সেটাই করুন। অন্য দেশের ওপর আপনার হতাশা প্রকাশ করবেন না। আমি এই বিষয়ে নিশ্চিত নই, আপনি যে অভিযোগ করেছেন, তার কোনও ভিত্তি আছে কি না। আমি এই ধরনের কোনও তুলনা করতেও চাই না।'
পাশাপাশি তিনি বলেন, 'আমি কোনও চলচ্চিত্র বিশেষজ্ঞ নই। তবে আমি বলতে পারি, কোনও ঐতিহাসিক বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়নের পরেই সেগুলো নিয়ে মন্তব্য করা উচিৎ। আপনার অহঙ্কারী কথাবার্তা ভারতে ক্ষতের কারণ হয়ে উঠতে পারে। আপনি এখানকার বাসিন্দা নন। কিন্তু এখানকার অনেক স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে মূল্য দিতে হতে পারে।' তিনি পাশাপাশি ল্যাপিডোর মন্তব্যে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'দ্ব্যর্থহীন ভাষায় আমি আপনার মন্তব্যের নিন্দা করতে চাই। এই সিনেমাতে কাশ্মীর সমস্যার সংবেদনশীলতার মাধ্যমে তুলে ধরা হয়েছে।'
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications