Israel-Palestine Conflict: রকেট পড়ছে বৃষ্টির মতো, ইজরায়েলে বাঙ্কারে লুকিয়ে রয়েছে 'ড্রিম গার্ল' অভিনেত্রী

ইজরায়েল এবং প্যালেস্তাইনের তুমুল যুদ্ধের মাঝে ইজরায়েলে আটকে পড়েছেন বলি অভিনেত্রী নুসরত বাহরুচ। ইজরায়েলে একটি ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তারপরেই গতকাল শুরু হয়ে যায় প্যালেস্তাইনের রকেট হামলা।

জানা গিয়েছে শনিবারের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁর টিম। ইজরায়েলে হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। এদিকে ইজরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নুসরত বিমানবন্দরে পৌঁছলেও হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তিনি বিমান ধরতে পারেননি।

Israel-Palestine Conflict

শনিবার দুপুর থেকে প্যালেস্তাইন হামলা চালাতে শুরু করে ইজরায়েলের উপর। হামাস জঙ্গি বাহিনী ইজরায়েলে প্রবেশ করেছে বলে অভিযোগ করে ইজরায়েল সরকার। তারপর থেকে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ বেঁধেছে। হামলা-পাল্টা হামলা চলছে। ইতিমধ্যেই এই রকেট হামলায় ৫০০ জন মারা গিয়েছেন। লাগাতার রকেট হানা চলছে।

কয়েকঘণ্টা আগে পর্যন্ত যেখানে শান্তি বিরাজ করছিল। কয়েক মুহূর্তের মধ্যে সেখানে হই হই কাণ্ড। প্রাণ হাতে করে পালাচ্ছেন বাসিন্দারা। এই যুদ্ধ বিদ্ধস্ত ইজরায়েলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন বলি অভিনেত্রী নুসরত বাহরুচ। সেসময় অবশ্য যুদ্ধের কোনও পরিস্থিতি ছিল না। শান্তি বিরাজ করছিল ইজরায়েলে।

অভিনেত্রীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে ইজরায়েলি অভিনেতার সঙ্গে গানগাইতে েদখা গিয়েছে তাঁকে। নিজের ছবি আকেলির জন্য ইজরায়েলে গিয়েছিলেন তিনি। তারপরেই খবর আসে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে ইজরায়েল। এই নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে।

এই মুহূর্তে বলি অভিনেত্রী কোথায় রয়েেছ তা নিয়ে উদ্বেগে তার টিম। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁরা। নুসরত নাকি বিমান ধরার জন্য গিেয়ছিলেন বিমান বন্দরে কিন্তু তিনি বিমান ধরতে পারেননি। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি কোনও বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। তবে তাঁর সঙ্গে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে হামাস বাহিনী তোলপাড় শুরু করেছে ইজরায়েলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+