Jisshu-Nilanjana:কার জন্য ঘর ভাঙছে নীলাঞ্জনার? যীশুর জীবনে কি অন্য নারী? কেন স্ত্রীর সঙ্গে থাকছেন না অভিনেতা

অভিনেতা যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের সংসার নাকি ভাঙতে চলেছে। তুঙ্গে জল্পনা। ২০ বছরের দাম্পত্য নাকি কাঁটা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় নারী। যীশু নাকি নীলাঞ্জনার সঙ্গে এক বাড়িতে থাকছেনও না।

অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা। কয়েক মাস আগেই মারা গিয়েছেন অঞ্জনা ভৌমিক। মেয়ের কাছেই থাকতেন। উত্তম কুমারের নায়িকা হিসেবেও অভিনয় করেছেন একাধিক ছবিতে। অল্প সংখ্যক ছবিতে অভিনয় করলেও অঞ্জনা সেনগুপ্ত বেশ নাম করে ফেলেছিলেন।

jisshu sengupta

অভিনয় ছেড়ে দিয়ে তিনি মুম্বইয়ে থাকতেন। মায়ের সুবাদেই মেয়ে নীলাঞ্জনা ভৌমিক বাংলা চলচ্চিকত্রের জগতে পা রাখেন। প্রথমে বেশ কিছু টেলি সিরিয়াল করে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই সূত্রেই যীশু সেনগুপ্তের সঙ্গে পরিচয়। এবং তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই কন্যাও রয়েছে। কিন্তু সব ঠিক থাকলেও হঠাৎ করে কয়েকদিন আগে শোনা যায় নীলাঞ্জনা সেনগুপ্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর জানাজানি হতেই কানাঘুসো শুরু হয়ে গিয়েছিল।

তারপরে সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা নিজেই শেয়ার করেছিলেন যে ডিহাইড্রেশনের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে একে একে খবর ছড়াতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় যীশুর সঙ্গে নিজের সব ছবি মুখে দিয়ে নীলাঞ্জনা লিখেছেন একটু সময় চাই। এমনকী সেনগুপ্ত পদবীও নিজের নামের থেকে সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা।

তাতে তাঁদের সম্পর্কে বিচ্ছেদের জল্পনা আরও পাকা হয়। শোনা যাচ্ছে যীশু নাকি অন্য নারীর সঙ্গে জড়িয়ে পড়েছেন। সেটা জানার পরে আর মেনে নিতে পারছেন না নীলাঞ্জনা। জানা গিয়েছে এক দক্ষিণী সহকর্মীর সঙ্গে নাকি মন দেওয়া নেওয়া হয়েছে যীশুর। যদিও তিনি অভিনেত্রী নন। মুম্বই এবং দক্ষিণ ভারতের একাধিক ছবিতে কাজ করছেন যীশু সেনগুপ্ত। সেকারণে কলকাতায় তিনি থাকেন না বললেই চলে। আর এই দূরত্বই যীশু-নীলাঞ্জনার সম্পর্কের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

কয়েকদিন আগে একটি ছবির প্রচারে কলকাতায় এলেও যীশু নাকি নীলাঞ্জনার সঙ্গে এক বাড়িতে থাকছেন না। আলাদা থাকছেন তিনি। নীলাঞ্জনা তাঁর কঠিন সময়ে দুই মেয়ে এবং বোনকে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে কোথাও যীশুর নাম লেখেননি তিনি। হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন নীলাঞ্জনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+