KIFF: মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করেন সলমন খান? কী বললেন ভাইজান কেআইএফএফ এর মঞ্চ থেকে?
'দিদি' অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করেন সুপারস্টার সলমন খান? তিনি নিজের মুখেই এই কথা বলেছেন। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি ছিলেন ভাইজান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকেই এই কথা বলেছেন তিনি।
কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করবেন সলমন খান? কর্মজগতে দুই মেরুতে বসবাস করেন মমতা ও সলমন। তাহলে কী এমন আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? সেই বক্তব্য নিজেই প্রকাশ করেছেন তিনি। টাইগার জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর থেকেও ছোট বাড়িতে থাকেন। সেই বাড়ির কথা তিনি আগে শুনেছিলেন। কিন্তু যাওয়ার পর বিশ্বাস করেছেন সেই কথা।

তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর বাড়ি অনেক বড় হবে। এমন আন্দাজ ছিল সলমন খানের। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে হতবাক হয়েছিলেন। সেই কথা নিজেই এদিন বলেছেন সলমন খান। তিনি ভাবতেই পারেননি, দিদির বাড়ি এত ছোট। একজন এত বড় মানুষ এটুকু জায়গার মধ্যেই দীর্ঘদিন ধরে থাকছেন!
মুখ্যমন্ত্রীর সাধারণ জীবনযাত্রার কথাও উঠে এসেছে সলমন খানের গলায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সাধারণ জীবনযাত্রা দেখে অবাক হয়েছেন। সলমন খান দাবি করেছেন, তাঁর বাড়ি যথেষ্ট ছোট। কিন্তু সেই বাড়ির থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছোট। সে কারণেই এই সাধারণ জীবনযাত্রা পরিচালনার জন্যই মুখ্যমন্ত্রীকে হিংসে করছেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সলমন খান। এছাড়াও অনিল কাপুর,শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা সহ বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। সলমন খান মঞ্চে আসতেই উপস্থিত দর্শকদের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাঁর দেখা অন্যতম বড় ফিল্ম ফেস্টিভ্যাল। একথা জোর গলায় বললেন ভাইজান। এর আগে কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন। তখনই এই রাজ্যের মানুষের উন্মাদনা সম্পর্কে তার ধারণা হয়ে যায়। মঞ্চ থেকে বেশ কিছু মজাও করেছেন তিনি। টাইগার চরিত্রের একটি ডায়ালগের আদলে তিনি বক্তব্য রেখেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সলমন খানকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য অনুরোধ করেছিলেন। সেই সময় কথা দিয়েছিলেন সলমন খান। তিনি একবার কথা দিলে পরে তাঁর নিজের কথাও শোনেন না। সে কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন তিনি। এই কথার পর যথেষ্ট উন্মাদনা দেখা যায় দর্শকদের মধ্যে।
তাঁর নতুন করে আর বলার কিছু নেই। কারণ, অনিল কাপুর, মহেশ ভাট ও অন্যান্যরা সব কথা বলে দিয়েছেন। তাঁর জন্য কোনও কথাই আর অবশিষ্ট নেই। এদিন সন্ধ্যায় ভাইজান নিজের স্টাইলেই মঞ্চে বক্তব্য রাখলেন।












Click it and Unblock the Notifications