পর্নকাণ্ডে কি জড়িত রাজ কুন্দ্রার স্ত্রীও?‌ ক্রাইম ব্রাঞ্চ বয়ান রেকর্ড করলেন শিল্পা শেট্টির

পর্নকাণ্ডে কি জড়িত রাজ কুন্দ্রার স্ত্রীও?‌ ক্রাইম ব্রাঞ্চ বয়ান রেকর্ড করলেন শিল্পা শেট্টির

পর্নোগ্রাফি কাণ্ডে এবার বলিউড অভিনেত্রী তথা ধৃত রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করল ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, শুক্রবারই এই পর্নকাণ্ডের সম্পত্তি নিয়ে ‌তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। আসলে ক্রাইম ব্রাঞ্চ দেখতে চাইছে যে অ্যাপ সাবস্ক্রিপশনদের আর্থিক লেনদেন কোনওভাবে শিল্পা শেট্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত করা হত কিনা।

পর্নকাণ্ডে কি জড়িত রাজ কুন্দ্রার স্ত্রীও?‌ ক্রাইম ব্রাঞ্চ বয়ান রেকর্ড করলেন শিল্পা শেট্টির


শুক্রবার খুব ভোরে ক্রাইম ব্রাঞ্চের দল শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার জুহুর বাড়িতে পৌছায়। তদন্তকারীরা নতুন করে বাড়ি তল্লাশি করেন, সঙ্গে অবশ্য রাজ কুন্দ্রা ছিলেন। প্রসঙ্গত, শুক্রবারই তাঁর পুলিশি হেফাজতে থাকার মেয়াদ শেষ হয় এবং তাঁকে আদালতে পেশ করা হলে ফের ২৭ জুলাই পর্যন্ত হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। সোমবার রাতে পর্নোগ্রাফি কাণ্ডে যুক্ত থাকার কারণে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। পুলিশ এর আগে আদালতকে জানিয়েচিল যে ৪৫ বছরের ব্যবসায়ী পর্নোগ্রাফি ছবি বেআইনিভাবে বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। পুলিশ কুন্দ্রার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং ফোনের ভেতরে থাকা বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ভিয়ান ইন্ডাস্ট্রিসের অন্যতম ডিরেক্টর হলেন শিল্পা শেট্টি। পুলিশ এই সংস্থাটি খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে ব্রিটেনের একটি সংস্থা কেনরিনের বিরুদ্ধেও, এই সংস্থাই হটশট অ্যাপের মালিক, যেখানে পর্ন ছবি আপলোড করা হত। শুক্রবার আদালতে রাজ কুন্দ্রার দামিন খারিজ হয়ে যাওয়ার পর তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কুন্দ্রার আইনজীবী দাবি করেছেন যে তাঁর মক্কেলকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের কাছে ইতিমধ্যেই তিনজন মহিলা অভিযোগ জানিয়েছেন যে তাঁদের জোর করে রাজ কুন্দ্রা পর্ন ছবিতে অভিনয় করিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+