বলিউড ছাড়ার কথা ভাবছেন পরিণীতি চোপড়া?

সম্প্রতি নিজের টোনড শরীর এবং ফিটনেস ফান্ডায় সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। শোনা যাচ্ছে ধুম সিরিজের চতুর্থ ছবি ধুম ৪ রিলোডেড-এ হৃতিক রোশনের সঙ্গে সুযোগ পেয়েছেন পরিণীতিও। [(ছবি) বার্থ ডে পার্টিতে পোশাক বিভ্রাটে পরিণীতি চোপড়া!]

তবে বি-টাউনে এখন জোর খবর, বলিউডে কাজ পেতে কালঘাম ছুটছে পরিণীতির। তাই আরও কিছুদিন অপেক্ষা করে বলিউড ছাড়ার কথাই ভাবনাচিন্তা করছেন প্রাণবন্ত এই অভিনেত্রী।

২০১৪ সালে কিল দিল ছবিতে শেষবার দেখা গিয়েছিল পরিণীতিকে। তাও প্রায় দুবছর হতে চলল। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও ছবির কাজ হাতে নেই। তা বলে দুশ্চিন্তায় মোটেই নেই পরিণীতি। পরিণীতির কথায়,যদি বলিউডে সব ঠিক ঠাক আমার পক্ষে না হয়, তাহলে বলিউডে বাইরে অন্য ধরনের কাজ করতেও তিনি প্রস্তুত। [প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে পরিণীতির শুভেচ্ছা!]

ধুম ৪

ধুম ৪

শোনা যাচ্ছে ধুম সিরিজের চতুর্থ ছবি ধুম ৪ রিলোডেড-এ হৃতিক রোশনের সঙ্গে সুযোগ পেয়েছেন পরিণীতিও।

ফিট অ্যান্ড ফাইন

ফিট অ্যান্ড ফাইন

সম্প্রতি নিজের টোনড শরীর এবং ফিটনেস ফান্ডায় সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

কাজের অভাব

কাজের অভাব

২০১৪ সালে কিল দিল ছবিতে শেষবার দেখা গিয়েছিল পরিণীতিকে। তাও প্রায় দুবছর হতে চলল। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও ছবির কাজ হাতে নেই।

দুশ্চিন্তায় না

দুশ্চিন্তায় না

হাতে সেভাবে কাজ নেই বলে দুশ্চিন্তাতেও নেই পরিণীতি। একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিণীতি বলেন, "আমার ক্ষেত্রে করো বা মরো-র মতো পরিস্থিতি নয়। হওয়া উচিতও নয়। যদি বলিউড আমার জন্য ক্লিক না করে তাহলে জীবনে অন্য কিছু করার কথা ভাবব। এখন আমি বলিউডের অংশ থাকতে চাই এবং ভাল করে কাজ করতে চাই।"

ব্যর্থতা

ব্যর্থতা

পরিণীতির কথায়, ব্যর্থতা কোনও ব্যক্তির জীবনকে প্রভাবিত করা উচিত নয়।

প্রিয়াঙ্কা-পরিণীতি

প্রিয়াঙ্কা-পরিণীতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর সম্পর্কে বোন হন পরিণীতি। পরিণীতির যখন বলিউডেই কাজ জোটাতে হিমশিম অবস্থা তথন দিদি প্রিয়াঙ্কা হলিউডে একের পর এক বড় বড় প্রোজেক্টের চুক্তি সাক্ষর করছেন।

প্রাণবন্ত পরিণীতি

প্রাণবন্ত পরিণীতি

আমরা আশা করি, বলিউডেই সাফল্যের চাবিকাঠি পাবেন পরিণীতি। এবং বলিউড ছেড়ে তাকে অন্য পথে যাওয়ার কথা ভাবতেও হবে না।

একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিণীতি বলেন, "আমার ক্ষেত্রে করো বা মরো-র মতো পরিস্থিতি নয়। হওয়া উচিতও নয়। যদি বলিউড আমার জন্য ক্লিক না করে তাহলে জীবনে অন্য কিছু করার কথা ভাবব। এখন আমি বলিউডের অংশ থাকতে চাই এবং ভাল করে কাজ করতে চাই।" [দিল চাহতা হ্যায়-র সিকোয়েলে আলিয়া, শ্রদ্ধা, পরিণীতি?]

পরিণীতির কথায়, ব্যর্থতা কোনও ব্যক্তির জীবনকে প্রভাবিত করা উচিত নয়। "অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রেও যদি কোনও কিছু তাদের পক্ষে কাজ না করে, আমি আশা করি তাদের সেই প্রতিভা আছে যে তারা অন্যকিছু করে নতুন জীবন পেতে পারেন। আমাদের ব্যর্থতা আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করা উচিত নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+