দিল চাহতা হ্যায়-র সিকোয়েলে আলিয়া, শ্রদ্ধা, পরিণীতি?

দিল চাহতা হ্যায় সিনেমাটির নাম শুনলে এখনও কেমন যেন নস্টালজিয়ায় ভরে যায় মনটা। শুধু আমাদের নয়, ঠিক এমনই অবস্থা হয় তারকাদের একাংশেরও। আর তাই তো এবার আলিয়া ভটও সেই নস্টালজিয়ায় ভাসলেন। দিল চাহতা হ্যায়-র সিকোয়েল তৈরি হলে এবার তাতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করলেন। শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়াকে নিয়ে অভিনয় করতে চান আলিয়া।

"পরিণীতি, শ্রদ্ধা এবং আমি একসঙ্গে দিল চাহতা হ্যায় ছবির সিকোয়েলে কাজ করতে চাই। কারণ আমরা তিনজনও খুব ভাল বন্ধু। আমার এটা একটা দারুণ পরিকল্পনা। কাজ করতে সত্যিই খুব আনন্দ হবে।আমার কি এখনই ফারহানকে ফোন করে এই ছবিটি নিয়ে কথা বলা উচিত?" একটি দৈনিক সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বলেন আলিয়া।

এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিদ্বন্ধী পরিণীতি এবং শ্রদ্ধার বিষয়ে আলিয়ার বক্তব্য, পরি এবং শ্রদ্ধা দুজনেই অত্যন্ত প্রতিভাবান। সুন্দরীও বটে। আমার ক্ষেত্রে শুধু শুধু দেখানোর জন্য প্রতিযোগীতার মনোভাব দেখানো সম্ভব নয়। কারণ সত্যি করে আমাদের তিনজনের মধ্যেই সেই ভাবটা নেই। আমার মনে হয় মিডিয়ার জন্য এই খবরটা খুব এতটা সুখকর নয় যে অভিনেত্রীরা আর একে অপরের সঙ্গে ঝগড়া করছে না।

তিনি বান্ধবীর বন্ধুত্বের কিছু মুহূর্ত আসুন দেখে নেওয়া যাক।

আলিয়া-পরিণীতি

আলিয়া-পরিণীতি

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম্যান্স দিয়ে এসে ব্যাক স্টেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন আলিয়া ও পরিণীতি।

শ্রদ্ধা-আলিয়া

শ্রদ্ধা-আলিয়া

একসঙ্গে পার্টি করতে খুব পছন্দ করেন শ্রদ্ধা ও আলিয়া।

প্রতিভাবান

প্রতিভাবান

অভিনয় ছাড়াও শ্রদ্ধা ও আলিয়া দুজনেরই অন্য একটি প্রতিভাও রয়েছে, আর তা হলে দুজনেই খুব ভাল গান গান। বলিউডের ছবিতেও গান গেয়েছেন দুজনেই।

গ্রুফি

গ্রুফি

একটি অনুষ্ঠানে পরিণীতি, তাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভট।

ফটে শুটে এপ্রজন্ম

ফটে শুটে এপ্রজন্ম

একটি ফটেশুটো সিদ্ধার্থ মলহোত্রা, পরিণীতি চোপড়া, অংশুমান খুরানা, নীচে বাঁদিক থেকে এষা গুপ্ত, অর্জুন কাপুর এবং আলিয়া ভট।

শ্রদ্ধা- পরিণীতি- আলিয়া

শ্রদ্ধা- পরিণীতি- আলিয়া

দিল চাহতা হ্যায় ছবির সিকোয়েল তৈরি হলে তাতে শ্রদ্ধা ও পরিণীতির সঙ্গে আলিয়া অভিনয় করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+