আরবি ছবির নকল 'লাপতা লেডিস'! কটাক্ষের ঝড় নেটিজেনদের, আসল সত্যিটা কি?

দু'বছর আগে মুক্তি পায় কিরণ রাও (Kiran Rao) পরিচালিত " লাপতা লেডিস" (Lapata Ladies)। এই ছবি শুধু গল্প নয় অভিনয়ের আদবকায়দাও বেশ জনপ্রিয় হয়েছিল। বিয়ের পর দুই নববধূর বদল হয়ে যাওয়া নিয়ে গল্প তৈরি হয়েছে। এই ছবিটি দর্শকদের বেশ মনে ধরেছিল। তবে মানুষকে মুগ্ধ করেছে যে গল্প সেই সিনেমাই নাকি রিমেক! এমন অভিযোগ উঠতেই শোরগোল গোটা নেট দুনিয়ায়।

মূলত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি এক ছবি "বোরখা সিটি"-র (Burkha City) হুবহু নকল করে নির্মিত হয় এই ছবি, এমনটাই দাবি। কিছুদিন আগে সমাজ মাধ্যমে আরবি এই ছবির একটি দৃশ্যের ভিডিও বেশ ভাইরাল হয়। যা দেখে চক্ষু চড়কগাছ নেটি জেনদের। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, " লাপতা লেডিস" ছবিটি কি "বোরখা সিটি" ছবি থেকে নকল করা?

laapataa ladies

সম্প্রতি, দি স্কিন ডিরেক্টর এক এক্স ব্যবহারকারী আরবি এই সিনেমাটির একটি ক্লিপিং পোস্ট করে লিখেছেন, কিরণ রাও পরিচালিত লাপতা লেডিস অস্কারের জন্য মনোনীত হয়েছিল একটি মৌলিক কাজ হিসেবে। কিন্তু এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি সিনেমা "বোরখা সিটি"-র রিমেক বলে মনে করা হচ্ছে।

তিনি আরও লিখেছেন, "মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে নির্মিত ১৯ মিনিটের এই চলচ্চিত্রটি একজন নববিবাহিত পুরুষের গল্প। যিনি তার নববধূকে হারিয়ে ফেলেন। বোরখা পড়ে থাকার কারণে ওই ব্যক্তি কিছুতেই নিজের স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। ব্যঙ্গাত্মক কমেডির মোড়কে তৈরি হওয়া এই সিনেমাটি চরম পুরুষতন্ত্র। এই ছবিতে নারীর ওপর আরোপিত কিছু বিধি-নিষেধ দেখানো হয়েছে যার ফলে সিনেমাটি বেশ সমালোচিত হয়।"

পাশাপাশি তিনি লিখেছেন, "কিরণ রাও পরিচালিত লাপতা লেডিস ওই একই থিম নিয়ে তৈরি। তবে বোরখা বদলে হয়েছে ঘোমটা। কিন্তু বিষয়বস্তু একই। দুটি সিনেমায় একই বার্তা বহন করে নিয়ে যাচ্ছে। এমনকি রবি কিষন অভিনীত জনপ্রিয় দৃশ্যটিও এই সিনেমা থেকেই অনুপ্রাণিত।"

Take a Poll

সামাজিক মাধ্যমে এমন পোস্টে লাপতা লেডিস নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। আমির খান প্রোডাকশন এন্ড কিন্ডলিং প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই ছবিটি কিরেন রাওয়ের ডিরেক্টর হিসেবে কামব্যাক ফিল্ম ছিল। যা দর্শকদের থেকে বেশ প্রশংসিত হয়েছিল। জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট থেকে অন্যান্য তারকারাও এই ছবির প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। চলতি বছরে অস্কার পুরস্কারের মনোনয়নেও আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে উঠে আসে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+