Katrina Kaif: দেশে ফিরলেন ক্যাটরিনা, সত্যিই কি মা হতে চলেছেন, পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল কোন ছবি?
দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মুম্বই বিমান বন্দরে পা পাখতেই পাপারাৎজিদের ক্যামেরা ঘুরছে তাঁর সঙ্গে সঙ্গে। সত্যিই কি বলি তারকা অন্তঃসত্ত্বা। এই নিয়ে গত একমাস ধরে জল্পনা তুঙ্গে। পাপারাৎজিদের ক্যামেরায় যা ধরা পড়ল তাতে হতাশ হয়েছেন সকলেই।
মা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছে সেই ছবি। লন্ডনে ক্যাটরিনা এবং ভিিক কৌশলকে হাত ধরাধরি করে রাস্তায় ঘুরে দেখা গিয়েছিল। সেখানে ক্যাটরিনার বেবি বাম্প দেখা যাচ্ছে বলে জল্পনার পারদ চড়েছিল। তার পরে নেটপাড়ায় জল্পনা শুরু হয় যে অভিনেত্রী নাকি দীপিকার আগেই মা হবেন। সেকারণে লন্ডনে রয়েছেন তিনি। আর বউকে দেখতে বারবার লন্ডনে ছুটে যাচ্ছেন ভিকি কৌশল।

যদিও ক্যাটরিনা বা ভিকি এই িনয়ে একটি শব্দও খরচ করেননি। তাঁরা নেট পাড়ার জল্পনা নিয়ে কোনও কথাই বলেননি মুখে এক প্রকার কুলুপ এঁটেছিলেন। এদিকে ক্যাটরিনা বেবি বাম্প দেখা যাচ্ছে বলে যাকে বলে হই হই কাণ্ড শুরু হয়ে গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য টাইগার থ্রির পর আর কোনও ছবিতে তেমন ভাবে দেখা যায়নি বলি তারকাকে। তাতে জল্পনার পারদ আরও চওড়া হয়েছিল।
ক্যাটরিনার হঠাৎ ভারতে আগমন বেশ চমকে দিয়েছে সকলে। লন্ডনে ছোটবেলা থেকে বড় হয়েছেন ক্যাটরিনা। লেখানে তাঁর নিজের বাড়িও রয়েছে। কাজেই মাঝে মধ্যেই তিনি লন্ডনে চলে যান। দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা আর কয়েক মাস পরেই সন্তানের জন্ম দেবেন। তাই তাঁকে প্রকাশ্যে তেমন দেখা যায় না। তার মধ্যে হঠাৎ করে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications