বচ্চন পরিবারে ভাঙনের ইঙ্গিত, বিগ-বির জন্মদিনে ঐশ্বর্যর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
বিগ-বির পরিবারে ভাঙনের জল্পনা। প্যারিস ফ্যাশন উইক থেকেই শুরু হয়েছিল এই জল্পনা। অমিতাভ বচ্চনের জন্মদিনে একের পর এক ছবিতে সেই জল্পনার পারদ আরও চড়েছে। প্রথম ছবিটি যেটা পোস্ট করেছিলেন নব্যা নন্দা তাতে ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন কাউকেই তেমন দেখা যাচ্ছিল না।
তখন থেকেই কানাঘুসো শুরু হয়ে গিয়েছিল। এবার তা আরও চড়েছে ঐশ্বর্য রাইয়ের পোস্টে। সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে কেবল মাত্র আরাধ্যার ছবি শেয়ার করেছেন। কেটে বাদ দিয়ে দিয়েছেন জয়া বচ্চন এবং নব্যা নন্দা সহ বাকিদের ছবি। প্যারিস ফ্যাশন উইক থেকেই বচ্চন পরিবারে ভাঙলেন জল্পনা শুরু হয়েছিল।

এই প্রথম প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর সঙ্গে নব্যা নন্দাকেও ব়্যাম্প ওয়াক করতে দেখা গিয়েছে। নব্যা নন্দার ব়্যাম্প ওয়াকের সময় রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চনকে। ইভেন্টের পরকে শ্বেতা বচ্চন মেয়ে এবং মাকে নিয়ে ছবি শেয়ার করেছিলেন। কিন্তু তাতে ছিলেন না ঐশ্বর্য এবং আরাধ্যা। তাদের বাদ দিয়েই ছবি শেয়ার করেছিলেন তিনি।
বেশ কয়েক বছর ধরেই ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চনের বিবাদ নিয়ে অনেক খবর প্রকাশ্যে আসতে শুরু করেছিল। কিন্তু কেউ এই নিয়ে কোনও কথা প্রকাশ্যে আনেননি। শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক একেবারেই ভাল নয়। টিনসেল টাউনে এই খবর অনেক আগেই ছড়িয়েছিল। ননদ-বৌদি দুজনেই নাকি দুজনকে এড়িয়ে চলেন। এমনকী শ্বাশুড়ির সঙ্গেও নাকি ঐশ্বর্যার ঠিক মতো বনিবনা হয় না।
অমিতাভ বচ্চনের ৮১ তম জন্মদিনের সেলিব্রেশনের ছবি প্রকাশ্যে আসতেই সেই জল্পনার পারদ চড়েছে। বচ্চন পরিবারে যে ভাঙন দেখা দিয়েছে তার জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও এখনও একই বাড়িতে রয়েছেন তাঁরা। ঐশ্বর্যাকেও তেমন ভাবে আর অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যায় না।












Click it and Unblock the Notifications