অভিনেত্রীর ইনস্টা স্টোরি বলছে অন্য কথা, তবে কি সত্যিই দাম্পত্যে ছেদ পড়ল ইন্দ্রনীল ও বরখার?
তবে কি সত্যিই দাম্পত্যে ছেদ পড়ল ইন্দ্রনীল ও বরখার?
তাঁদের দাম্পত্য জীবনের প্রেম অনেকেরই ইর্ষার কারণ ছিল। তাঁরা যেন মেড ফর ইচ আদার। আর সেই দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে নাকি ছেদ পড়েছে। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী বরখা বিশতের দাম্পত্য জীবন তবে কি শেষ হওয়ার মুখে? অন্তত এমন গুজবই রটে বেড়াচ্ছে টলি পাড়ায়।

এই গুজব একমাস আগে যখন প্রথম রটেছিল তখন ইন্দ্রনীল ও বরখা দু’জনেই তা অস্বীকার করেন। কিন্তু রবিবার বরখার নতুন ইনস্টা স্টোরি পোস্ট আগুনে ঘৃতাহুতির কাজ করল। এদিন বরখা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি একা বসে রয়েছেন এবং তাঁর পেছনে শান্ত নীল জলরাশি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'সম্ভাবনা হারিয়েছেন’। তবে কিসের সম্ভাবনা তিনি হারিয়েছেন তা স্পষ্ট করে বলেননি। এছাড়াও স্বামী ইন্দ্রনীল সেনের ইনস্টা অ্যাকাউন্ট তিনি 'আনফলো’ করে দিয়েছেন। যদিও ইন্দ্রনীল এখনও তাঁর স্ত্রীকে ইনস্টাগ্রামে 'ফলো’ করেন। তারকা দম্পতির মাখো মাখো প্রেম সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত। বরখা এবং ইন্দ্রনীলের দীর্ঘ দাম্পত্য জীবনে প্রেমের অভাব কোনওদিনই হয়নি। কিন্তু এমন কি ঘটল যে সম্পর্কে ছেদ পড়ার গুজব রটে বেড়াচ্ছে চারদিকে।

শোনা গিয়েছে, অভিনেত্রী ইশা সাহার কাছাকাছি এসে পড়েছেন নাকি ইন্দ্রনীল। 'তরুলতার ভূত’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল-ইশা। ছবি মুক্তি পাওয়ার আগেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল টলিপাড়ায়। আর সেটাই নাকি বরখা ও ইন্দ্রনীলের মধ্যে সমস্যার মূল কারণ। যদিও ইন্দ্রনীলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইশা জানিয়েছেন যে এটা একেবারেই গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি এইসব গুজবে কান দেন না। অন্যদিকে ইন্দ্রনীলও সাফ জানান যে তাঁর সঙ্গে বরখার সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, বরখা ও ইন্দ্রনীল নাকি একই ছাদের তলাতেও থাকেন না। তবে সত্যি বা মিথ্যা কি তা শীঘ্রই সামনে আসবে।












Click it and Unblock the Notifications