২০১৯ জুড়ে পাকিস্তানে খোঁজ চলেছে ভারতীয় সিনেমা, শো-এর! প্রমাণ করল গুগল সার্চ-ট্রেন্ড

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ এক অভিশপ্ত দিন দিয়ে গোটা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকিয়ে দেয় পুলওয়ামায় পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হামলা।

২০১৯ সালের শুরুতেই ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ এক অভিশপ্ত দিন দিয়ে গোটা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকিয়ে দেয় পুলওয়ামায় পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হামলা। এরপর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমাগত খারাপ হতে থাকে। পরবর্তীকালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়। ভারতীয় সিনেমা ততদিনে নিষিদ্ধ ঘোষিত হয় পাকিস্তানে। এরপরও ২০১৯ সাল জুড়ে পাকিস্তানে সার্চ হয় ভারতীয় সিনেমা।

কোন কোন ভারতীয় সিনেমা ,টিভি শো সার্চ হয়েছে পাকিস্তানে?

কোন কোন ভারতীয় সিনেমা ,টিভি শো সার্চ হয়েছে পাকিস্তানে?

গুগল ট্রেন্ড বলছে পাকিস্তানে সার্চ-এর দ্বিতীয় স্থানে রয়েছে সলমন খান সঞ্চালিত 'বিগবস ১৩'। পঞ্চমে রয়েছে শাহিদ অভিনীত 'কবীর সিং', আর সার্চের দশম স্থানে রয়েছে রণবীর সিং ও আলিয়া ভাটের ' গালি বয়'। আটে রয়েছে কার্টুন 'মটু পাতলু'।

 পাকিস্তানে সিনেমা-টিভি নিয়ে আর কী কী সার্চ করা হয়েছে?

পাকিস্তানে সিনেমা-টিভি নিয়ে আর কী কী সার্চ করা হয়েছে?

পকিস্তান থেকে গুগলের সার্চ রেজাল্টে সবচেয়ে আগে রয়েছে হলিউড সিনেমা ' অ্যাভেঞ্জার্স এন্ডগেম'। এছাড়া তৃতীয়স্থানে রয়েছে ইদ -এ -ওয়াফা। চতুর্থস্থানে রয়েছে 'সুনো চন্দা', ষষ্ঠ স্থানে হলিউডের 'ক্যাপ্টেন মার্ভেল'। সপ্তম রয়েছে 'মেরে পাস তুম হো', আর নবম স্থানে রয়েছে 'ভরোসা প্যায়ার তেরা'।

ভারত-পাকিস্তান সম্পর্ক ও বলিউডকে ইসলামাবাদের নিষিদ্ধ ঘোষণা

ভারত-পাকিস্তান সম্পর্ক ও বলিউডকে ইসলামাবাদের নিষিদ্ধ ঘোষণা

এর আগে , ফেব্রুয়ারি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে পুলওয়ামা ও বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকে পরিস্থিতি খুবই খারাপ হয়। সেই সময় পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয় ভারতীয় ছবি ও অনুষ্ঠান। তবে ২০১৯ সালের গুগল ট্রেন্ড প্রমাণ করে দিল যে পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ঘোষিত হলেও, তার জনপ্রিয়তা আজও তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+