ভারত-পাক ম্যাচের আবহে 'ভারতীয়' হয়ে ওঠার ডাক আয়ুষ্মানের! আবেগঘন বার্তায় কী বললেন তারকা

গোটা দেশের নজর এই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচের দিকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এদিন বিশ্বকাপের ময়দানে লড়াই চলছে।

গোটা দেশের নজর এই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচের দিকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এদিন বিশ্বকাপের ময়দানে লড়াই চলছে। কাশ্মীর সীমান্তের এপার যতটা উচ্ছ্বসিত, ততটাই উত্তেজনায় ফুটছে ওপার। সবমিলিয়ে আজ ১৩০ কোটির দেশ ভারত মুখিয়ে রয়েছে বিশ্বকাপের আঙিনায় ৭-০ দেখবার জন্য।

ভারত-পাক ম্যাচের আবহে ভারতীয় হয়ে ওঠার ডাক আয়ুষ্মানের! আবেগঘন বার্তায় কী বললেন তারকা

ক্রিকেট ভারতবাসীর কাছে ধর্ম। যে ধর্মের কাছে ভেদাভেদ, জাতিগত সমস্যা , বিদ্বেষ কোনওটাই স্থান পায়না। আর এই ধর্মের মহাকাব্য লেখে যেকোনও ভারত -পাকিস্তান ম্যাচ। ২০১৯ বিশ্বকাপের ১৬ জুনও এমনই একটা দিন। যেদিন বিশ্বকাপের আঙিনায় দেশকে জিততে দেখবার অপেক্ষায় ১৩০ কোটি ভারতবাসী। সকলেই যেন আর চার পাঁচটা দিনের চেয়ে আজ একচু বেশিই 'ভারতবাসী' হয়ে উঠছেন! আর এই বিষয়টি নিয়েই নয়া বার্তা দিলেন আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মানের দাবি, জাতিভেদ ভুলে শুধু আজকে নয়, সবসময়ই যেন ভারতবাসীরা আরও বেশি করে 'ভারতীয় ' হয়ে ওঠেন। আর এই বার্তার মাধ্য়মেই তিনি তাঁর পরবর্তী ছবি 'আর্টিক্যাল ১৫' এর প্রচার করেন। যে ছবিতে দলিত কন্যার হত্যা ঘিরে এক অসামান্য কাহিনী বলতে চলেছে বলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+