মোদী সরকারের সমালোচনা, অনুরাগ কাশ্যপ সহ বলিউড তারকাদের বাড়িতে আয়কর হানা
বলিউডের কিছু তাবড় তাবড় অভিনেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল আয়কর দপ্তর। বুধবার আয়কর দপ্তরের পক্ষ থেকে মুম্বই ও পুনের ৩০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। যার মধ্যে ছিল জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসি পান্নু ও নির্মাতা বিকাশ বহেলের নাম।

আয়কর সূত্রের খবর, 'তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপ ও বিকশ বহেলের মুম্বইয়ের বাসভবন ও অন্যান্য এলাকায় তল্লাশি করা হয়েছে।’ যদিও এর থেকে বেশি কিছু জানাতে চায়নি আয়কর দপ্তর। মুম্বই ও পুনেতে এই অভিযান চালানো নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা সরব হয়েছেন।
মহারাষ্ট্রের মন্ত্রীসভার মন্ত্রী অশোক চবন এই তল্লাশি অভিযানের জন্য কেন্দ্রকে দুষেছেন। তিনি জানিয়েছেন যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাঁদেরই এমন পরিণতি হবে। কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে এঁদের ওপর চাপ সৃষ্টি করছে সরকার।
জাতীয় কংগ্রেস দলের নেতা নবাব মালিকও কেন্দ্রকে কটাক্ষ করে জানান যে যাঁরাই এনডিএ সরকারের বিরুদ্ধে কথা বলবে, এনডিএ সরকারের নীতি হল, তাঁদের ইডি, আয়কর সহ অন্যান্য এজেন্সির মাধ্যমে চুপ করিয়ে দেওয়া।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর যদিও জানিয়েছেন যে এজেন্সি শুধু তাঁদের বাড়ি ও অফিসেই তল্লাশি চালাচ্ছে যাঁদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য রয়েছে।
সূত্রের খবর, এজেন্সির বেশ কিছু দল মুম্বই ও পনের ৩০টি লোকেশনে তল্লাশি অভিযান চালাচ্ছে। যার মধ্যে ফ্যান্টম ফিল্ম ও তার প্রাক্তন অংশীদার মধু মান্টেনাও রয়েছেন। ২০১১ সালে ফ্যান্টম ফিল্ম তৈরি করেন পরিচালক অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতয়ানে, প্রযোজক মধু মান্টেনা ও ইউটিভি স্পটবয়ের প্রাক্তন প্রধান বিকাশ বহেল এবং এই সংস্থা ২০১৮ সালে বন্ধ করে দেওয়া হয়।
আয়কর দপ্তর যদিও এই তল্লাশি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। যদিও আয়কর দপ্তরের এক সূত্রের খবর কর ফাঁকি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে বলিউডের এই ব্যক্তিত্বদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
অনুরাগ ও তাপসী মোদী সরকারের সমালোচক বলেই পরিচিত। তিনটে কৃষি আইন নিয়ে চা দিল্লির সিংঘু সীমান্তে কৃষক প্রতিবাদ নিয়ে সোশ।আল মিডিয়ায় আওয়াজ তুলেছিলেন অনুরাগ, তাপসী ও বিকাশ বহেল।












Click it and Unblock the Notifications