করোনা মহামারি বিপুল ক্ষতি করেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির, টালমাটাল অবস্থা বলিউড–টলিউডের
করোনা মহামারি বিপুল ক্ষতি করেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির
এখনও প্রথম করোনা ভাইরাসের ওয়েভ থেকেই সামলে উঠতে পারেনি গোটা দেশ। তার ওপর দ্বিতীয় করোনার ওয়েভ সাংঘাতিকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। বলিউডের একাধিক অভিনেতা–অভিনেত্রী ও কলা কুশলী এই মারণ ভাইরাসে আক্রান্ত। বাদ নেই টলিউডও। বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রির বহুজনই করোনাতে আক্রান্ত। প্রভাব পড়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরও। বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রির উপার্জনও কমেছে এই মহামারির জন্য।

জানা গিয়েছে, ২০১৯ সালে যেখানে ভারতীয় চলচ্চিত্র শিল্পের আয় ছিল ১৯,১০০ কোটি টাকা, সেটাই তা কমে এসে দাঁড়িযেছে ৭,২০০ কোটি টাকা। এর কারণ হল, করোনা সংক্রমণে এই শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই অসুস্থ হয়েছেন আবার কারও কারও মৃত্যু পর্যন্ত হয়েছে। এইসবের প্রভাব সরাসরি পড়েছে এই চলচ্চিত্র শিল্পের ওপর।
শুধু তাই নয় মহামারির কারণে ছোট পর্দা থেকে বড় পর্দা, কাজ দীর্ঘদিন বন্ধ থাকার জন্য বিপদে পড়েছিলেন অভিনেতা শুরু করে অন্যান্য কলাকুশলীরা। এর ওপর আবার করোনা সংক্রমণের জন্য বহুদিন যাবৎ বন্ধ করে রাখা হয়েছিল সিনেমা হলগুলিও। তবে পরে আবার তা কিছুমাসের জন্য খুলে ফের বন্ধ করে দেওয়া হয়। মহামারির সময়ে চলচ্চিত্র সময়ের সঙ্গে যুক্ত হাজার হাজার দিনমজুর কাজ হারিয়েছেন। সংখ্যাটা প্রায় সাত লক্ষ। ফিকির রিপোর্ট বলছে, এই সময়ের মধ্যে অন্তত ১০০০ থেকে ১,৫০০টি সিঙ্গল স্ক্রিন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে।
একই শোচনীয় অবস্থা মাল্টিপ্লেক্সগুলিরও। গত বছর থেকে এ বছরের মধ্যে আয়ের অঙ্কেও লক্ষণীয় ঘাটতি দেখা গিয়েছে। এখন যা ৪০০ মিলিয়ন, ২০১৯ সালে তা ছিল এর তিনগুণ বেশি। সব মিলিয়ে করোনার জেরে চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয়েছে প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার। চলচ্চিত্র শিল্পের এই বেহাল দশা দেখে, প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি, সিদ্ধার্থ রায় কাপুরের প্রতিক্রিয়া, 'বছরটা খুব খারাপ গেল।’












Click it and Unblock the Notifications