বলিউডে স্বজন পোষণের শিকার হলে আমাদের জানান, শিল্পী মহলকে আবেদন এমএনএসের
বলিউডে স্বজন পোষণের শিকার হলে আমাদের জানান, শিল্পী মহলকে আবেদন এমএনএসের
সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুর কয়েকদিন পরই রাজ ঠাকরে পরিচালিত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা স্বজন পোষণ বিতর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। দলের পক্ষ থেকে শিল্পী মহলকে বলা হয়েছে কাজের ক্ষেত্রে যদি তাঁরা স্বজন পোষণের মুখোমুখি হন তবে যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণ সোশ্যাল মিডিয়া জুড়ে বলিউডের স্বজন পোষণকে হাও্যা দিয়ে তুঙ্গে তুলে দিয়েছে। অনেকেই মনে করছেন সুশান্তের মৃত্যুর পেছনে স্বজন পোষণই দায়ী।

সুশান্ত সিং রাজপুত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন এবং নিজের দমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা করে নিয়েছিলেন। জনগণের অভিমত ছিল যে বলিউডের শক্তিশালী লবি তার কেরিয়ারে বাধা তৈরি করায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সম্প্রতি মুম্বই পুলিশ সুশান্ত সিংয়ের কেসটি সব দিক দিয়ে তদন্ত করে দেখছে এবং বলিউডের বড় বড় মাথাদেরও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
যে সব শিল্পীরা স্বজন পোষণের শিকার হবে তাঁদের এমএনএস সহায়তা করার আশ্বাস দিয়েছে। এমএনএসের মহারাষ্ট্রের ভাইস–প্রেসিডেন্ট ভাগীশ সরস্বত আবেদন করে স্বজন পোষণের শিকার হওয়া শিল্পীদের সামনে এগিয়ে আসতে ও দলকে এ বিষয়ে বলার জন্য জানিয়েছে। তিনি বলেন, 'মুম্বই পুলিশ সঠিক দিকে তদন্ত করছে। পুলিশের উচিত সবাইকে স্বজন পোষণ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা। এটি বনসালি বা অন্য যে কেউ হতে পারে।’ তিনি আরও বলেন, 'কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে হেনস্থার শিকার হন, যদি কোনও গ্যাং কোনও শিল্পীকে কাজ করতে দেয় না, তবে ওই শিল্পী এমএনএসকে জানাতে পারেন। রাজ ঠাকরের দল স্বজন পোষণ করা লোকজনদের উচিত শিক্ষা দিতে জানে।’
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি কোনও সুইসাইড নোট রেখে যাননি। সেই থেকে তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications