'আমি হৃতিক হলে সকালে উঠেই কঙ্গনাকে ফোন করে ক্ষমা চাইতাম', ফের বোমা ফাটালেন বলি-কুইন
'সিলি এক্স', এই তকমাতেই হৃতিককে একবার বিঁধেছিলেন কঙ্গনা রানাওয়াত। এক সাম্প্রতিক অনুষ্ঠানে ফের একবার কঙ্গনা রানাওয়াত হৃতিক বিতর্ক ঘিরে সরব হতেই উঠে আসে একাধিক বিস্ফোরক মন্তব্য।
'সিলি এক্স', এই তকমাতেই হৃতিককে একবার বিঁধেছিলেন কঙ্গনা রানাওয়াত। এক সাম্প্রতিক অনুষ্ঠানে ফের একবার কঙ্গনা রানাওয়াত হৃতিক বিতর্ক ঘিরে সরব হতেই উঠে আসে একাধিক বিস্ফোরক মন্তব্য। পুরনো বিতর্ক ফের একবার উস্কে দিয়ে কঙ্গনা জানিয়ে দেন, হৃতিকের থেকে তিনি এখনও ক্ষমা প্রার্থনা আশা করছেন।

৩২ বছর বয়সী এই অভিনেত্রী ফের একবার দাপুটে মেজাজ তুলে ধরেন বলিউডের হাইভোল্টেজ বিতর্ক। 'সুপার ৩০' অভিনেতা হৃতিক রোশন সম্পর্কে এক সাম্প্রতিক অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয় যে , যদি তিনি নিজে হৃতিকের জায়গায় থাকতেন, তাহলে কী করতেন? জবাব কঙ্গনা বলেন, 'আমি হৃতিক রোশন হলে, সকালে উঠে কঙ্গনাকে ফোন করে ক্ষমা চাইতাম। ' তিনি জানান, হৃতিকের জায়গায় তিনি থাকলে বলতেন, ' যা করেছি কার জন্য ক্ষমা চাইছি'।
প্রসঙ্গত, গোটা বিষয়ের সূত্রপাত 'কৃষ ৩' ছবির শ্যুটিং থেকে। সেই সময়ে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে একই ছবিতে অভিনয় করেন হৃতিক। আর সেই সময় থেকেই এই সম্পর্ক বলে দাবি ছিল কঙ্গনার। যদিও সেই দাবি কোনও দিনই মানতে চাননি হৃতিক।












Click it and Unblock the Notifications