'পাকিস্তানে থাকলে আরও আমি সুখী থাকব', আলিয়ার মা সোনির মন্তব্যে বিতর্ক তুঙ্গে
পাকিস্তান নিয়ে মন্তব্য করে ফের একবার বিতর্কে বলিউডের আরও এক সেলিব্রিটি। আলিয়া ভাটের মা সোনি রাজদান এবার খবরে।
পাকিস্তান নিয়ে মন্তব্য করে ফের একবার বিতর্কে বলিউডের আরও এক সেলিব্রিটি। আলিয়া ভাটের মা সোনি রাজদান এবার খবরে। সাম্প্রতিককালে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন 'পাকিস্তানে থাকলে আমি আরও বেশি সুখী থাকব।'

তিনি ওই সাক্ষাৎকারে বলেন, কোনও কিছু বলতে গেলেই লোকে দেশদ্রোহী বলে। পাকিস্তানে যাওয়ার কথা বলে। তিনি বলেন,' কখনও কখনও মনে হয় আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। আমি সেখানে খুব খুশি থাকব। ওখানে খাবারও ভালো পাওয়া যায়। এখানে তো লোক খানি চলে যেতে বলে, অনেকবারই আমায় পাকিস্তান চলে যাওয়ার কথা বলা হয়েছে। তবে আমার ভাবধারার মানুষ এখানে বেশি। তাই আমার কারোর কথায় আর কিছু যায় আসে না।'
অভিনেত্রী সোনিকে দেখা যেতে চলেছে তাঁর পরবর্তী ফিল্ম 'নো ফাদার্স ইন কাশ্মীর'-এ। গোটা ফিল্মটির গল্প কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। ফিল্ম মুক্তি পেতে চলেছে আগামী ৫ এপ্রিল।












Click it and Unblock the Notifications