স্বামী আদিত্যকে দিন রাত গঞ্জনা-অভিশাপ দেন রানি! ফাঁস আরও কিছু গোপনকাণ্ড

স্বামী আদিত্যকে দিন রাত গঞ্জনা-অভিশাপ দেন রানি! ফাঁস আরও কিছু গোপনকাণ্ড

আর চারপাঁচজন বাঙালি ঘরনীর মতো তিনিও একজন দাপুটে স্ত্রী। যে দাপট যে যতটা না হম্বি তম্বি তার চেয়ে ঢের বেশি প্রেমের গভীরতা। আর সেই প্রেম দিয়েই স্বামী আদিত্যকে এক্কেবারে আগলে রাখেন রানি মুখোপাধ্যায়। কেমন তাঁদের দুজনের প্রেম! এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রানি।

সামনেই রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি 'হিচকি' মুক্তি পাচ্ছে। তার আগেই রানির এই মন্তব্যকে ঘিরে বেশ খানিকটা চাঞ্চল্য ছড়াল বি'টাউনে।

রানির বক্তব্য

রানির বক্তব্য

তাঁর স্বামী আদিত্য চোপড়া মুম্বইয়ের তথা বলিউডের বিখ্যাত যশরাজ প্রোডাকশনসের কর্ণধার। কিন্তু যতই আদিত্য নামী প্রযোজক তথা পরিচালক হোন না কেন, স্ত্রী রানির কাছে 'টু' শব্দটি করা কঠিন তাঁর পক্ষে! এমনই দাবি করেছেন রানি। নেহা ধুপিয়াকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনই দাবি রানির।

 আদিত্য রানির কোথায় প্রথম দেখা?

আদিত্য রানির কোথায় প্রথম দেখা?

এই সাক্ষাৎকারে রানি মুখোপাধ্যায় জানিয়েছেন , 'মুঝসে দোস্তি কারোগি' ছবির সেটে প্রথম দেখা হয় রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার। সাক্ষাৎকারে রানি জানান, কীভাবে আদিত্যর সহজ সরল স্বভাবের প্রেমে পড়েন তিনি।

তাঁদের সম্পর্কের গোপন কথা!

তাঁদের সম্পর্কের গোপন কথা!

আদিত্যর সঙ্গে রানির কেমন সম্পর্ক? এই প্রশ্নের উত্তরে ওই সাক্ষাৎকারে রানি জানান, দিন রাত আদিত্যকে কথা শোনান তিনি! শুধু তাই নয় অভিশাপ ও নাকি আদিত্যকে দিয়ে থাকেন রানি, তবে সবই প্রেমের প্রেক্ষাপট থেকে। ওই কথায় যে রকম বলে,'সোহাগ করে যে শাসন করে সে'! খানিকটা সেই নিয়মেই স্বামীকে শাসন -ধমক দিয়ে থাকেন তিনি। তবে তাঁদের মধ্যে প্রেম যে গভীর, তা জানাতে ভোলেননি রানি। রানি জানিয়েছেন,'আমার পরিবারে এরকমই চল। অমি যদি কাউকে অভিশাপ দি, তাহলে তাঁকে ভালোবাসি বলেই ওই কথা বলি।'

প্রসঙ্গ যখন আদিরা

প্রসঙ্গ যখন আদিরা

সোশ্যাল মিডিয়া যেখানে বাকি স্টার কিডদের ছবিতে মাত, সেখানে আদিরার ছবি সেভাবে আসেই না বাইরে। এ নিয়ে রানিকে প্রশ্ন করা হলে , তিনি জবাবে জানান, আদিরা যাতে স্বাভিবকভাবে বড় হয় , সেদিকেই জোর দেওয়া হচ্ছে। জীবনে কিছু না করেই যদি আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার মধ্যে কোনও কৃতিত্ব নেই। আর চার পাঁচজন শিশুর মতোই আদিরাও বড় হোক সেটাই তিনি চান বলে জানিয়েছেন রানি।

রানির বিয়ে

রানির বিয়ে

২০১৪ সালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে হয় রানি মুখোপাধ্যায়ের। রানি ও আদিত্য দুজনেই চাননি যে কোনও রকমের হৈচৈ করে বিয়ে হোক তাঁদের। এর২ বছর পর জন্ম হয় আদিরার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+