‌সন্তানদের খাতিরে কোয়ারান্টাইন সময়ে হৃত্বিককে সঙ্গ দিতে এলেন প্রাক্তন স্ত্রী সুজান

‌সন্তানদের খাতিরে কোয়ারান্টাইন সময়ে হৃত্বিককে সঙ্গ দিতে এলেন প্রাক্তন স্ত্রী সুজান

সন্তানদের জন্য অভিভাবকরা অনেক কিছুই যে করতে পারেন তা প্রমাণ করে দেখালেন হৃত্বিক রোশন এবং তাঁর স্ত্রী সুজান। করোনা ভাইরাসের জন্য এখন সকলেই কোয়ারান্টাইন সময় কাটাচ্ছেন বাড়িতে। ব্যতিক্রম নয় হৃত্বিকও। কিন্তু তাঁকে সঙ্গ দিতে বিবাহ বিচ্ছেদের পরও সুজান একই বাড়িতে কোয়ারান্টাইন কাটাতে এলেন। আসলে বিষয়টি হল এই সময়টা সুজান ও হৃত্বিক দু’‌জনেই নিজেদের দুই সন্তান ঋহান ও ঋধানকে সময় দিতে চান, তাই সাময়িককালের জন্য একসঙ্গে থাকছেন তাঁরা।

‌সন্তানদের খাতিরে কোয়ারান্টাইন সময়ে হৃত্বিককে সঙ্গ দিতে এলেন প্রাক্তন স্ত্রী সুজান


সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক এক সুন্দর ছবি পোস্ট করেছেন সুজানের, বসার ঘরে বসে রয়েছেন তিনি। যেখানে হৃত্বিক লিখেছেন, '‌এটা আমার প্রিয় সুজানের (‌আমার প্রাক্তন স্ত্রী)‌ ছবি, যে আমাদের সন্তানের কথা ভেবে, দু’‌জনেই যেন আমাদেরকে পায়, তাই সাময়িককালের জন্য তাঁর বাড়ি ছেড়ে এখানে এসে রয়েছে।’‌ হৃত্বিক এর জন্য সুজানকে ধন্যবাদও জানান। তিনি বলেন, '‌ধন্যবাদ সুজান, সহ–অভিভাবকতার যাত্রায় এতটা সমর্থন বা বোঝার জন্য। আমরা আমাদের সন্তানের জন্য যা সৃষ্টি করছি তাই তারা গল্প হিসাবে বলবে।’‌

২০১৪ সালে হৃত্বিক ও সুজানের বিচ্ছেদ হয়। কিন্তু তারপরও তাঁরা একে–অপরের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। সন্তান ও পরিবারের জন্য তাঁরা সবর্দাই একসঙ্গে হন। উভয়কেই পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ, নৈশভোজ ও বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+