হৃত্ত্বিকের সঙ্গে বিচ্ছেদের পর সুজানের সঙ্গে এই তারকার সম্পর্ক ক্রমেই গাঢ় হচ্ছে
সুজানের সঙ্গে এই তারকার সম্পর্ক ক্রমেই গাঢ় হচ্ছে
তবে কি ফের নতুন করে সম্পর্কের মোড়কে জড়াতে চলেছেন হৃত্ত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। বলি পাড়ায় এখন এ নিয়েই চলছে জোর গুঞ্জন। শোনা গিয়েছে, বিগ বসের প্রতিযোগী তথা টেলি তারকা আলি গনির ভাই আর্সলান গনির সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যাচ্ছে সুজানকে। সূত্রের খবর, তাঁরা একসঙ্গে পার্টিতে আসছেন।

হৃত্ত্বিক ও সুজানের বৈবাহিক জীবনের ভাঙন ঘটে ২০১৪ সালে, তাও বিয়ের ১৪ বছর পর। তাঁদের দুই সন্তানও রয়েছেন। তবে বিচ্ছেদের পরও হৃত্ত্বিক বা সুজান দু’জনের কেউই যেমন বিয়ে করেননি তেমনি তাঁদের বন্ধুত্বের সম্পর্কে তিক্ততাও আসেনি। বরং বিচ্ছেদের পরও সুজান হৃত্ত্বিকের পরিবারের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন, ডিনার বা লাঞ্চও সেরেছেন একসঙ্গে। আবার কখনও কখনও সন্তানদের প্রয়োজনে একসঙ্গেও থেকেছেন তাঁরা। অর্থাৎ বিচ্ছেদের পরও নিজেদের সন্তানকে একসঙ্গেই বড় করে তুলছেন এই প্রাক্তন তারকা দম্পতি। হৃত্ত্বিক–সুজানের বিচ্ছেদের পর সুজানের সঙ্গে অর্জুন রামপালের ঘনিষ্ঠ হওয়ার খবর সামনে এসেছিল তবে এখন তা অতীত।
সম্প্রতি শনা গিয়েছে আলি গনির ভাই আর্সলানের সঙ্গে সুজানের বন্ধুত্ব বেশ চোখে পড়ছে সকলের। সূত্রের দাবি, তারা একে–অপরকে ৬ মাসের বেশিদিন ধরে চেনেন। বন্ধুত্ব যে ক্রমে ঘনিষ্ঠতার দিকে যাচ্ছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। অভিনেতা আর্সলান গনি সম্প্রতি 'অল্ট বালাজি’-র ওয়েবসিরিজ 'ম্যায় হিরো বোল রাহা হুঁ’-র শুটিং শুরু করতে চলেছেন। একতা কাপুর সহ একাধিক টেলি তারকার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে আর্সলান ও সুজানকেও। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ছবিও প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications