পর্নফিল্মের মামলায় ধৃত শিল্পার স্বামী রাজ কুন্দ্রার ব্যবসা কোনপথে চলত! আরও একজনের গ্রেফতারি ঘিরে জল্পনা

পর্নফিল্মের মামলায় ধৃত শিল্পার স্বামী রাজ কুন্দ্রার ব্যবসা কোনপথে চলত! আরও একজনের গ্রেফতারি ঘিরে জল্পনা

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি কার্যত মুম্বইয়ের বুকে চাঞ্চল্য তৈরি করেছে। মুম্বই পুলিশের দাবি, বহুদিন ধরেই রাজ এই ব্যবসায় জড়িত। গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজের বিরুদ্ধে এই পর্নমামলা সম্পর্কিত অভিযোগ দায়ের হয়। একপর তদন্তে নেমে পুলিশ একাধিক তথ্য প্রমাণ পেয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে রাজের গ্রেফতারির পর আরও একজনের গ্রেফতারি হয়েছে। সেই ঘটনা ঘিরে কোন কোন জল্পনা উঠছে দেখা যাক।

মুম্বই থেকে পর পর ধরপাকড়় শুরু!

মুম্বই থেকে পর পর ধরপাকড়় শুরু!

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর মুম্বইয়ের নেরুল থেকে রেয়ান জনকে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। এর আগে , গতরাতেই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। অশ্লীল ছবিতে মহিলাদের তুলে ধরার দায়ে মালওয়ানি স্টেশনে রাজের বিরুদ্ধে গত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের হয়। ঘটনায় মূল চক্রী হিসাবে রাজের নাম আসে।

মুম্বই জুড়ে কোনপথে চলছে এই ধরনের ব্যবসা?

মুম্বই জুড়ে কোনপথে চলছে এই ধরনের ব্যবসা?

সূত্রের খবর, গোটা মুম্বই জুড়ে পর্নফিল্মের ব্যবসার রমরমা রয়েছে। সেখানে বলিউডে অভিনয় করতে আসা বহু মহিলাকে অশ্লীল ছবির বিষয়ে 'আপোশ' করতে বলা হয়, বলে খবর। তার বদলে সেখানে তাঁদের বলিউড ফিল্মে সুযোগ দেওয়ার কথা বলা হয়। এই ফাঁদে বহু মহিলা পড়ে যাচ্ছেন বলে সূত্রের দাবি। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা চলে।

কীভাবে চলত রাজের ব্যবসা?

কীভাবে চলত রাজের ব্যবসা?

মুম্বই পুলিশ সূত্রের খবর, পর্ন ছবি তৈরির ব্যবসায় একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়। সম্ভবত এই অ্যাপের নাম 'ডার্টি অ্যাপ' । এই অ্যাপে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয় বলে খবর। এই ব্যবসা ইংল্যান্ড থেকে উমেশ কামাথ নামে এক ব্যক্তি চালাচ্ছিলেন বলে খবর। যাঁকে গ্রেফতারির পর এই তথ্য উঠে আসে। জানা গিয়েছে ,লন্ডন থেকে ফিল্মগুলি আপলোড হত। তবে এবিষয়ে পুলিশের বক্তব্যের অপেক্ষা সব মহলের। সেই বক্তব্য আসলেই এই সমস্ত তথ্যের সত্যতা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশের কাছে একাধিক তথ্য

পুলিশের কাছে একাধিক তথ্য

এদিকে, সূত্রের দাবি পুলিশের কাছে এসে গিয়েছে সেই সমস্ত তথ্য , যাতে বোঝা যাচ্ছে যে আরও কারা এই ভিডিও আপলোডের সঙ্গে যুক্ত
। এতে বলিউডের কিছু বড় নাম থাকতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে, পর্ন নিয়ে রাজ কুন্দ্রার পুরনো টুইট এদিন সকাল থেকেই ভাইরাল হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+