আশি বছর বয়সেও সুপারফিট! জানুন অমিতাভ বচ্চনের সিক্রেট

আশি বছর বয়সেও সুপারফিট! জানুন অমিতাভ বচ্চনের সিক্রেট

বলিউডের বিগ বি হলেন অমিতাভ বচ্চন। ১১ অক্টোবর তাঁর জন্মদিন। চলতি বছরে ৮০ বছরে পা রাখবেন তিনি। এই বয়সেও অমিতাভ বচ্চনের ফিগার দেখে অনেক ভক্তরাই অবাক হন। অমিতাভ বচ্চন বর্তমানে অনেক কিছুর জন্য খবরের লাইম লাইটে থাকেন। এখন একদিকে পর্দায় তার সিনেমার জন্য, অপরদিকে ছোট পর্দায়ও তিনি বেশ সক্রিয় এবং 'কেবিসি ১৪' হোস্ট করছেন। বিগ বি শৃঙ্খলায় দৃঢ় বিশ্বাসী এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তিনি তা ডায়েট অনুসরণ করেন। চলুন জেনে নেই তার ফিটনেস রুটিন সম্পর্কে ।

নিয়মিত প্রাণয়াম করেন তিনি

নিয়মিত প্রাণয়াম করেন তিনি

অমিতাভ বচ্চন তিনি নিয়মিত ওয়ার্কআউট করেন। অমিতাভ বচ্চন নিয়মিত সকালে জিমে যান এবং তার আগে তিনি ২০ মিনিট হাঁটাহাঁটি করেন। রক্ত সঞ্চালন ঠিক রাখতে এটি করেন অভিনেতা। সব কিছুর মাঝেও অভিনেতার যাতে পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও তিনি খেয়াল রাখেন। বিগ বি নয় ঘণ্টা ঘুমান। করোনার পরে অভিনেতা রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করেছেন। অমিতাভ বচ্চন জানিয়েছেন, যে তিনি নিয়মিত প্রাণায়াম এবং কিছু অন্যান্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করছেন।

এগুলি খান না তিনি

এগুলি খান না তিনি

অমিতাভ বচ্চনকে চলচ্চিত্রে ধূমপান করতে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি তা থেকে দূরে থাকেন। এছাড়া মদ্যপানও করেন না তিনি। এমনকি বিগ বি চা-কফিও খান না। শুধু কী তাই, মিষ্টি খেতেও থেকে অনেকটাই দূরে থাকেন। কেক, পেস্ট্রিও তিনি খান না।

নিরামিষ খেতে পছন্দ করেন অভিনেতা

নিরামিষ খেতে পছন্দ করেন অভিনেতা

অমিতাভ বচ্চন এক সময় আমিষ খাবার পছন্দ করতেন, কিন্তু এখন তিনি একজন নিরামিষ খেতে পছন্দ করেন। তিনি সুস্থ থাকার জন্য একটি ব্যালেন্স ডায়েট অনুসরণ করে থাকেন। অমিতাভ বচ্চন তার ডায়েটে নারকেল জল, তুলসী পাতা, প্রোটিন পানীয়, আমলা, পনির ভুর্জি, পালং শাক, স্যুপ, স্যালাড খান। অভিনেতার সকালের ব্রেকফাস্টে থাকে পনির ভুর্জি এবং দুধ। এটি খেতে খুব পছন্দ করেন বিগ বি। দুপুরের খাবারের আগে তিনি নারকেল জল, আমলার রস, কলা, ছুহারা, তুলসী পাতা, বাদাম ইত্যাদি খেতে পছন্দ করেন। লাঞ্চে তিনি রাখেন চাপাতি, সবজি ও ডাল। তবে রাতে হালকা খাবার খান তিনি। তিনি রাতে বেশিরভাগ সময়ে স্যুপ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+