গুরুতর অসুস্থ ইরফান খান, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

গুরুতর অসুস্থ ইরফান খান, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ইরফান খান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মঙ্গলবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভর্তি করা হয় আইসিইউতে। গত দু’‌বছর ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন দীর্ঘদিন। সম্প্রতি জয়পুরে তাঁর মায়ের মৃত্যু হয়। কিন্তু লকডাউনের কারণে অভিনেতা সেখানে যেতে পারেননি। তবে ভাবতে পারেননি মাকে শেষ দেখা দেখতে পারবেন না তিনি।

গুরুতর অসুস্থ ইরফান খান, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে


মায়ের মৃত্যু শোকেই ভেঙে পড়েছিলেন ইরফান। খবর মিললেও মাকে শেষ দেখা দেখতে যেতে পারেননি তিনি। ছিলেন না মায়ের শেষযাত্রায়। এই ঘটনার কয়েকদিন পেরোতে না পেরোতেই অসুস্থ হলেন ইরফান নিজে। ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। ব্রিটেনে যখন আংরেজি মিডিয়াম ছবির শুটিং চলছে, তখনও ইরফান খানের চিকিত্‍সা চলছিল৷ তারই মধ্যে শুটিং চালিয়ে গিয়েছেন৷ ইরফান এখন মুম্বইয়ে৷ তাঁর স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে বাবিল ও আয়ান আপাতত ইরফানের কাছেই হাসপাতালে৷

এর আগে ২০১৮ সালে যখন তাঁর শরীরে টিউমার ধরা পড়েছিল, তখন অভিনেতা অবসাদে ভুগতে শুরু করেন। একদিকে অভিনয় জগত, অন্যদিকে রয়েছে তাঁর জীবন। দুইয়ের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+