‘‌শ্রীকান্ত’‌–এর মিউজিক্যাল ইভেন্টে র‌্যাম্পে ঝড় তুললেন সোহিনী–ঋষভের বোল্ড রসায়ন

‌হইচই অরিজিনালসের আরও এক সৃষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি '‌শ্রীকান্ত’‌–এর মিউজিক্যাল ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন শহরের এক পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন এই সিনেমার অন্যতম অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা ঋষভ বসু, শ্রীমা ভট্টাচার্য ও অঙ্গনা রায়।

শ্রীকান্তর তারকাদের র‌্যাম্প শো

শ্রীকান্তর তারকাদের র‌্যাম্প শো

এদিনের তারকা খচিত সন্ধ্যায় '‌শ্রীকান্ত'‌ সিনেমার ট্রেলার দেখানোর পাশাপাশি এই সিনেমার কিছু গানও লাইভ পরিবেশন করা হয়। গানের সঙ্গে সঙ্গে সিনেমার কলাকুশলীরা র‌্যাম্পে ঝড় তুলছিলেন। সাদা রঙের প্রিন্টেড স্লিট পোশাকে সোহিনী এদিনের সন্ধ্যায় মোহময়ী হয়ে উঠেছিলেন, যথার্থ অর্থে শ্রীকান্তর রাজলক্ষ্মী। এর পাশাপাশি ঋষভ ও আরও দুই অভিনেত্রীও র‌্যাম্পে মজা করে হাঁটলেন।

শ্রীকান্ত নিয়ে অভিনেতাদের বক্তব্য

শ্রীকান্ত নিয়ে অভিনেতাদের বক্তব্য

সোহিনী তাঁর চরিত্র রাজলক্ষ্মী প্রসঙ্গে বলেন, '‌শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এক চরিত্রে অভিনয় করা নিয়ে একটু ভয়ও ছিল, হয়ত লোকজন রেগেও যেতে পারেন এটাও মনে হয়েছিল। কিন্তু এক্সপেরিমেন্ট তো করতেই হয় সেটাই করেছি। শ্রীকান্ত নিয়ে সকলের অনেক স্মৃতি রয়েছে। সেটা যাতে ম্লান না হয় সেই চেষ্টা করেছি। রাজলক্ষ্মী করতে গিয়ে খুব চাপ অনুভব করেছি কারণ আমাকে সবসময় ডিভা দেখাতে হবে, সুন্দর দেখাতে হবে, চরিত্রটি সেরকমই দাবি করে। খুব মজা করেই শুটিং করেছি।'‌ অন্যদিকে শ্রীকান্ত চরিত্রে থাকা ঋষভ জানান যে শ্রীকান্ত চরিত্র বাঙালির খুব কাছের চরিত্র তাই এই চরিত্রে নিজে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি ধন্য হয়েছেন। ঋষভ বলেন, '‌শ্রীকান্তের সঙ্গে আমার কিছু চরিত্র মিলে যাওয়ায় পর্দায় তা ফুটিয়ে তুলতে অসুবিধা হয়নি। পণ্ডিচেরিতে শুটিং করার অভিজ্ঞতা খুবই মনোরম। সব মিলিয়ে শ্রীকান্ত দর্শকদের ভালো লাগবে।'‌

 ১৪ এপ্রিল থেকে দেখানো হবে শ্রীকান্ত

১৪ এপ্রিল থেকে দেখানো হবে শ্রীকান্ত

অনুষ্ঠানে উপস্থিত শ্রীমা ও অঙ্গনাও জানান যে তাঁরাও এই সিনেমার শুটিং-এ দারুণ মজা করেছেন। আগামী ১৪ এপ্রিল সানি ঘোষ রায়ের পরিচালনায় এই সিনেমা হইচইতে মুক্তি পেতে চলেছে। সিনেমায় ঋষভ-সোহিনীর নতুন রসায়ন দেখা যাবে, রয়েছে তাঁদের কিছু ঘনিষ্ঠ দৃশ্যও। শরৎচন্দ্র বসুর কাহিনিকে নতুন সময়ের প্রেক্ষাপটে সাজিয়েছেন পরিচালক সানি। এই সিনেমায় রয়েছেম মধুমিতা সরকার ও তামিল অভিনেত্রী গায়েত্রী শঙ্কর, যিনি বাংলায় প্রথম সিনেমা করতে চলেছেন।

পপ–আপ ও ফ্যাশন শো

পপ–আপ ও ফ্যাশন শো

এর পাশাপাশি এদিনের ইভেন্টে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কিছু ব্লগাররাও এসেছিলেন। ছিল পপ-আপ শো, যেখানে অ্যাবিও, কাপরাম কুইর্ক্স, স্ট্রি সহ বেশ কিছু ব্র‌্যান্ড তাদের পোশাক ও গয়নার পসরা সাজিয়ে এনেছিল। এদিনের সন্ধ্যায় ছিল নজরকাড়া ফ্যাশন শো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+