টলিউডে সবচেয়ে বেশি কোটি টাকা রোজগার করেছে কোন ফিল্মগুলি, দেব-জিৎদের ছবির তালিকা একনজরে
টলিউডে সবচেয়ে বেশি কোটি টাকার অর্থ কামিয়েছে কোন ফিল্মগুলি, দেব-জিৎদের ছবির তালিকা একনজরে
নয়ের দশকে বাংলার ছবি বলতে কার্যত দেশ বিদেশে চর্চিত হয়েছে টলিউডের সমান্তরাল ফিল্ম। এরপর একটা সময় থেকে পাল্টাতে থাকে পরিস্থিতি। রাজ্যের সীমানা পেরিয়ে বিলেত ভূমে শুরু হয় বাংলা সিনেমার শ্যুটিং। ছবিতে আসে চাকচিক্য। বাণিজ্যিক ছবি কার্যত বক্স অফিসের পর পর রেকর্ড ভেঙে দিতে থাকে। দেখে নেওয়া যাক টলিউডের ইতিহাসের কিছু স্মরণীয় ছবি যা সবচেয়ে বেশি আয় করেছে। ভেঙে দিয়েছে বাংলা ফিল্মের পর পর বক্স অফিস রেকর্ড।

চাঁদের পাহাড় ছবির আয়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'চাঁদের পাহাড়' অবলম্বনে তৈরি ফিল্মে প্রথমবার স্ক্রিনে একের পর এক ভিডিও এফেক্ট দেখেছে বাঙালি। যা কার্যত বইটি পড়ার পর অনেকের কল্পনার সঙ্গে মিলে গিয়েছে ছবির ঘটনা। এমন তাক লাগানো ফিল্ম ২০ কোটি টাকা রোজগার করেছে। দেবের অন্যতম নজরকাড়া পারফরম্যান্সের এটি অন্যতম ছবি।

বস ২- এর আয়
জিৎ অভিনীত ছবি 'বস ২' ২০১৭ সালে কার্যত তাক লাগিয়ে দেয় বাংলার ছবির জগতকে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা হাউসের হাত ধরে ২০১৩ সালে 'বস' ছবিটি মুক্তি পায়। তারই সিক্যুয়েল এই ছবি ২০১৭ সালে মুক্তি পায়। ছবিটি আয় করে ১০.৫০ কোটি টাকা।

পাগলু-র আয় কত?
২০১১ সাল মুক্তি পায় দেব ও কোয়েল অভিনীত ছবি 'পাগলু'। ব্লক বাস্টার এই ছবি তেলুগু ফিল্ম 'দেবদাসু'র রিমেক। ছবিটি আয় করেছিল ৯.৯৫ কোটি টাকা।

সাথী ভেঙে দিয়েছে বহু রেকর্ড
দক্ষিণী অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে জিৎ প্রথমবার জুটি বাঁধেন 'সাথী' ছবিতে। হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি বাংলা ফিল্মে অন্যতম ব্লকবাস্টার হিট ছবি। ছবি ২০০২ সালে আয় করেছিল ৯.৮০ কোটি টাকা।

ব্লক বাস্টার 'পরাণ যায় জ্বলিয়া রে'
রবি কিনাগীর ছবি 'পরাণ যায় জ্বলিয়া রে'. ২০০৯ সালের এই ছবিতে দেবও শুভশ্রী জুটি রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে। সেবছর এই ছবি ৯.৫০ কোটি টাকার আয় করেছিল। তবে একটি আইনি জটিলতার জন্য ছবির প্রযোজকদের ১৫০ মিলিয়ন টাকার জরিমানা দিতে হয়েছিল।

শাকিবের 'নবাব' ব্লক বাস্টার
২০১৭ সালের ছবি 'নবাব'। বাংলাদেশের তামাম নায়ক শাকিবের অভিনীত এই ছবি প্রযোজনা করে এসকে মুভিজ ও জ্যাজ মিডিয়া। ছবি থেকে প্রযোজনা সংস্থা আয় করে ৯.১০ কোটি টাকা।

রংবাজ-এর আয়
২০১৩ সালের বাংলা ফিল্ম 'রংবাজ'। রাজা চন্দ পরিচালিত এই ছবিতে অভিনয়ে মাত করেন দেব , কোয়েলরা। ছবি আয় করেছিল ৯ কোটি টাকা।

গেম-এর আয়
জিৎ অভিনীত গেম ছবিতে জিত কার্যত দর্শকদের মন জিতে নেন। শুভশ্রীর সঙ্গে তাঁর জুটি এই ছবিতে সকলকে তাক লাগায়। ছবি আয় করেছিল ৮.৯৫ কোটা টাকা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications