বাংলাদেশের রাজনীতিতে তাক লাগিয়ে ফের 'ধামাকা' হিরো আলমের!
বাংলাদেশের সাধারণ নির্বাচনে তাঁর প্রার্থীপদ বাতিল, থেকে শুরু করে আইনি লড়াইয়ের মাধ্যমে ফের প্রার্থী পদ পেলেও ভোটে হেরে গিয়েছিলেন ইন্টারনেট সুপারস্টার হিরো আলম।
বাংলাদেশের সাধারণ নির্বাচনে তাঁর প্রার্থীপদ বাতিল, থেকে শুরু করে আইনি লড়াইয়ের মাধ্যমে ফের প্রার্থী পদ পেলেও ভোটে হেরে গিয়েছিলেন ইন্টারনেট সুপারস্টার হিরো আলম। এরপর স্ত্রীকে মারধরের দায়ে তাঁকে যেতে হয়েছিল জেল। তবে এই সমস্ত বিতর্কিত পর্ব দূরে রেখে আপাতত বাংলাদেশের রাজনীতিতে ফের একবার খবরে আলম!

বাংলাদেশর জাতীয় পার্টিতে জায়গা করে নিয়েছেন এই ইন্টারনেট সেনসেশন। বাংলাদেশের জাতীয় পার্টির একটি শাখা জাতীয় সাংস্কৃতির পার্টির কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক পদে যোগ দিয়েছেন হিরো আলম। এবার 'অভিনেতা' হওয়ার পাশাপাশি 'নেতা ' হিসাবেও বাংলাদেশের বুকে দাগ কাটবেন হিরো আলম বলে মত তাঁর ভক্তদের।
উল্লেখ্য, কিছুদিন আগেই নারী নির্যাতনের দায়ে শ্রীঘরে যেমন গিয়েছিলেন হিরো আলম তেমনই শ্বশুরের কাছে মারধর খেয়েও খবরের শিরোনামে উঠে আসেন তিনি। তবে বগুড়ার হিরো আপাতত নিজের ভাবমূর্তি ফের একবার নতুন করে গড়ে তুলে বাংলাদেশের বুকে ঝড় তুলতে চাইছেন বলে মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications