টিকটকে কী করেন শামি, বিশ্বকাপের মাঝে গুরুতর অভিযোগ হাসিন জাহানের

বল হাতে ইংল্যান্ড বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন শামি। ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ভারতীয় পেসারের ঝুলিতে এখন ৮ উইকেট। সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নিয়

বল হাতে ইংল্যান্ড বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন শামি। ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ভারতীয় পেসারের ঝুলিতে এখন ৮ উইকেট। সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নিয়েছেন।

বিশ্বকাপে নীল জার্সিতে শামি যখন শিরোনামে তখন তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযাগ আনলেন হাসিন জাহান। শামি-হাসিন সম্পর্কের দাম্পত্য কলহ নতুন করে ফের খবরের শিরোনামে।

সোশ্যাল পোস্টে হাসিনের অভিযোগ

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ জয়ের দিনে স্ত্রী হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় শামিকে লম্পট বলে মন্তব্য করেন। গুরুতর অভিযাগ এনে হাসিন ফেসবুকে লিখেছেন, 'সোশ্যাল অ্যাপ টিকটকে মেয়েদের ফলো করায় মাত্রা ছাড়িয়েছে শামি। কয়েকদিন আগে খোলা অ্যাকাউন্টটিতে এখনই ৯৭ জনকে ফলো করছে। যার বেশিরভাগই(৯০ জনই) মেয়ে! শামির চরিত্র বুঝতে আর বাকি নেই।'

শামি-হাসিনের ব্যক্তিগত সমস্যা

গত বছর আইপিএল শুরুর কিছুদিন আগে শামির বিরুদ্ধে বধূ-নির্যাতন ও বিবাহ বর্হিভূত সম্পর্কের গুরুতর অভিযাগ এনে আদালতে দ্বারস্থ হন হাসিন জাহান। শুধু তাই নয়, শামির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন হাসিন। বোর্ডের তদন্তে অবশ্য ক্রিকেট সংক্রান্ত অভিযোগ থেকে শামি মুক্তি পেলেও এখনও তাঁর বিরুদ্ধে বধূ-নির্যাতনের মামলা চলছে। এর মাঝে শামির বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ হাসিনের।

বিশ্বকাপে শামির পারফর্ম্যান্স

গত বছরটা পুলিশ-কোর্ট কাছারির মধ্যে দিয়ে গেলেও ক্রিকেট থেকে ফোকাস হারাননি শামি। ফিটনেসে আরও বেশি জোর দিয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করে তোলেন ভারতীয় পেসার। ইংল্যান্ডের মাটিতে পাক ম্যাচে ভুবি চোট পেলে দলে সুযোগ পেয়েই বল হাতে কামাল দেখাতে শুরু করে দিয়েছেন, বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন। পরে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও চার উইকেট তুলে নিয়েছেন শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+