কপিলের ' নটরাজ শট' মনে আছে! দেখুন তো এই 'হরিয়ানা হ্যারিকেন' কে চিনতে পারেন কি না

'৮৩ শুধু একটা দেশের ক্রিকেট আঙিনায় বিশ্ব জয়ের গল্পই বলেনা, '৮৩ প্রতিটি ভারতীয়র কাছে একটি আবেগ। '৮৩ শিখিয়েছে আন্তর্জাতিক আঙিনায় কিভাবে দাপটের সঙ্গে নিজের স্বপ্নকে ধরে রাখতে হয়।

'৮৩ শুধু একটা দেশের ক্রিকেট আঙিনায় বিশ্ব জয়ের গল্পই বলেনা, '৮৩ প্রতিটি ভারতীয়র কাছে একটি আবেগ। '৮৩ শিখিয়েছে আন্তর্জাতিক আঙিনায় কিভাবে দাপটের সঙ্গে নিজের স্বপ্নকে ধরে রাখতে হয়। '৮৩ বিশ্বমঞ্চে ভারতের ক্রিকেটের জোরালো আস্ফালনের বার্তা। আর সেই ৮৩ সালের বিশ্ববকাপ জয়ের অন্যতম নায়ক কপিল দেবের জীবনী নিয়ে এবার আসতে চলেছে ছবি '৮৩'।

কপিলের নটরাজ শট মনে আছে! দেখুন তো এই হরিয়ানা হ্যারিকেন কে চিনতে পারেন কি না

কপিলের ভূমিকায় যে বলিউড সুপারস্টার রণবীর সিংকে দেখা যেতে চলেছে , সেই খবর পুরনো। আপাতত সোশ্যাল মিডিয়া মশগুল কপিলের সাজে রণবীরের একের পর এক ব্লকবাস্টার লুক নিয়ে। ছবির প্রথম লুকে যেভাবে মাত করেছিলেন রণবীর, সেভাবেই ছবির দ্বিতীয় লুকেও মাত করে ছাড়লেন 'গাল্লি বয়' স্টার।

এককালে কাশ্মীর থেকে কন্যাকুমারী বুঁদ ছিল কপিল দেবের বিখ্য়াচ ' নটরাজ শট' নিয়ে। আর সেই শটই ফিল্মে বন্দি করলেন রণবীর। ছবির ধরন দেখে বোঝা দায় যে ৭০ এমএম -এর লেন্সে সেটা কপিল দেব নাকি রণবীর। নিখুঁত মোক আপকে যোগ্য সঙ্গত দিয়ে রণবীরের ছবির দ্বিতীয় লুকও জানান দিয়ে দিল, আরও এক 'রণবীরোচিত ' হিট পেতে চলেছে বলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+