হার্দিকের স্ট্রাগলিংয়ের সময়ের ছবি দেখে কী টুইট উর্বশীর, তবে কী বরফ গলার ইঙ্গিত

হার্দিক-উর্বশীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গুঞ্জন-আলোচনা-চর্চা সবই রয়েছে। দুজনেই অবশ্য প্রকাশ্যে, সম্পর্ক রয়েছে বলে স্বীকারও করেননি কোনওদিন!

হার্দিক-উর্বশীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গুঞ্জন-আলোচনা-চর্চা সবই রয়েছে। দুজনেই অবশ্য প্রকাশ্যে, সম্পর্ক রয়েছে বলে স্বীকারও করেননি কোনওদিন! তবুও ছবি, ভিডিও আর পার্টিতে দুজনের কেমিস্ট্রি দেখে দুয়ে দুয়ে চার করে নিয়েই তৈরি হয়েছে হাজারও গুঞ্জন। এবার হার্দিকের স্ট্রাগলিংয়ের দিনগুলির মুহূর্ত জানতে পেরে 'বিশেষ বন্ধু'কে সম্মান জানিয়ে টুইট করলেন উর্বশী রাউটেলা।

হার্দিকের পোস্ট

সম্প্রতি ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের পোস্টার বয় হার্দিক পান্ডিয়া কেরিয়ার শুরুর দিকে তাঁর স্ট্রাগল ডে'স-এর কথা জানিয়েছেন। একসময় ক্রিকেটের সরঞ্জাম কেনার জন্য দশবার ভাবতে হত, সেই হার্দিকের গ্যারাজেই এখন বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি। টাইম মেশিনে স্মৃতির পাতায় ফিরে গিয়ে কঠিন পরিস্থিতিতে দিনের পর দিন ক্রিকেটকে ভালোবেসে দিনযাপনের কথা জানিয়েছেন পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট মহলে দুই পান্ডিয়া ভাইয়ের জনপ্রিয় একটা নামও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে যারা ওদের সঙ্গে খেলছেন তারা জানেন একসময় অর্থের অভাবে দুপুরে ম্যাগি খেয়ে কাটাতেন দুই ভাই। সেই থেকেই পান্ডিয়া ব্রাদার্সকে ম্যাগি ব্রাদার্স বলেও ডাকা হত। এবার নিজের স্ট্রাগলিংয়ের সময় ট্রাকে করে ক্রিকেট খেলতে যাওয়ার ছবি পোস্ট করেছেন হার্দিক। সেই ছবিতেই মন্তব্য করলেন রাউটেলা।

হার্দিকের পোস্টে কী লিখলেন উর্বশী

হার্দিকের পোস্টে কী লিখলেন উর্বশী

হার্দিকের পোস্টের পর উর্বশী সোশ্যাল পোস্টে লিখেছেন, 'এই সাধনাকে সম্মান জানাই।' অনেকেই জানেন না, কেরিয়ারে এক সময় জাতীয় পর্যায়ের পেশাদার বাস্কেট বল খেলোয়াড় ছিলেন উর্বশী। খেলোয়াড় জীবনে স্মৃতিতে ফিরে গিয়ে উর্বশী বলেছেন, 'একসময় এভাবেই ভিড় ট্রেনে দিনের পর দিন অনেকটা পথ পেরিয়ে বাস্কেটবল খেলতে যেতাম। এই পোস্টে কষ্টের সেই দিনগুলো মনে পড়ে গেল।'

হার্দিক-উর্বশীর সম্পর্কের গুঞ্জন

উর্বশীর এই টুইটের পরই অনেকে বলছেন, দুই সেলেবের মধ্যে এবার বরফ গলল বলে! প্রসঙ্গত চলতি বছরে কফি উইথ করন শোয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্ক জ়ড়ান হার্দিক। এরপর উর্বশীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন হয়। সেসময়ই হার্দিককে শুধুই বিশেষ বন্ধু বলে উল্লেখ করে এই গুঞ্জন বন্ধ হোক , অনুরোধ করেছিলেন রাউটেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+