Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাঁচ ঘন্টা আগেও ইনস্টাতে করেছিলেন ছবি পোস্ট! এরপরেই শুটিং সেটেই উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

সিরিয়াল সেটের মধ্যেই আত্মহত্যা টলি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। আর এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মেক আপ রুমেই অভি

সিরিয়াল সেটের মধ্যেই আত্মহত্যা টলি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। আর এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মেক আপ রুমেই অভিনেত্রী আত্মহত্যা করে।

খুব অল্প সময়ের মধ্যেই সিরিয়ালে তো বটেই, বলিউডেও একটা পাকা জায়গা করে ফেলে তুনিষা। আলী বাবা: দাস্তান-ই-কাবুলে রাজকুমারী মরিয়মের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এমনকি সম্প্রতি অভিনেতা শিভিন নারাং-এর সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন তুনিশা শর্মা। ফলে কি কারণে তাঁর আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়।

মানসিক অবসাদ থেকেই এই ঘটনা?

মানসিক অবসাদ থেকেই এই ঘটনা?

ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আত্মহত্যার কারণ জানতে অভিনেত্রীর সহ-অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। সেটে উপস্থিত সহ কর্মীদের দাবি, তুনিশা আত্মহত্যা করেছে। সবার নজর এড়িয়েই এই ঘটনা বলেও দাবি করা হয়েছে। যদিও পুলিশ হত্যা এবং আত্মহত্যা উভয় দিক থেকেই বিষয়টি তদন্ত করবে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি শোকের ছায়া নেমে এসেছে। তবে প্রাথমিক ধারনা , মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটতে পারে।

ক্যাটরিনা-সলমনের সঙ্গেও সিনেমা করেছে

ক্যাটরিনা-সলমনের সঙ্গেও সিনেমা করেছে

তুনিশা শর্মা বলিউডে অল্প দিনেই একটা জায়গা করে ফেলে। ফিতুর, বারবার দেখা, কাহানি-২, দুর্গা রানি সিং এবং দাবাং-৩ সহ একাধিক জনপ্রিয় সিনেমার অভিনেত্রী ছিকেন তুনিশা। ফিতুর এবং বার বার দেখোতে ছোট ক্যাটরিনা কাইফের চরিত্রে অভিনয় করেছিলেন। দুর্গা রানী সিং- এবং কাহানি -২ তে বিদ্যা বালানের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এর সঙ্গে সালমান খান এবং সোনাক্ষী সিনহা অভিনীত দাবাং 3-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

পাঁচ ঘন্টা আগেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিল

পাঁচ ঘন্টা আগেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিল

তুনিষা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁর ১০ লাখেরও বেশি ফলোয়ার্স। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে তার খুব সুন্দর ছবি শেয়ার করতেন। এমনকি ঘটনার পাঁচ ঘন্টা আগেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছিলেন, Those who are driven by their Passion Doesn't stop.

20 বছর বয়সী তুনিশা তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন টিভি শো ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ দিয়ে। এরপর চক্রবর্তী অশোক সম্রাট, শের ই পঞ্জাব, মহারাজা রঞ্জিত সিং, ইন্টারনেট ওয়ালা লাভ, ইশক সুবহানাল্লাহ এবং আলি বাবা: দাস্তান-ই-কাবুলের মতো সিরিয়ালে দেখা গিয়েছে। যার মধ্যে ইন্টারনেট ওয়ালা লাভ নতুন প্রজন্মের মানুষদের কাছে বেশ জন[প্রিয় একটি সিরিয়াল ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+