'আমি ওঁর মুখ আর দেখতে চাই না', গোবিন্দার পরিবারে অশান্তি নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা
'আমি ওঁর মুখ আর দেখতে চাই না', গোবিন্দার পরিবারে অশান্তি নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা
গোবিন্দার পরিবারে অশান্তি নিয়ে ফের একবার মুখ খুললেন তাঁর স্ত্রী সুনীতা। সুনীতা আহুজা ও গোবিন্দাকে ফের একবার 'কপিল শর্মা শো' তে দেখা যাবে। আসন্ন একটি পর্বেই রয়েছে এই দম্পতির সাক্ষাৎকার। এদিকে এই শো-এর একটি বড় অংশ হলেন গোবিন্দার দিদির ছেলে কৃষ্ণা অভিষেক। আপাতভাবে শুনে মনে হতে পারে, একই শোতে পরিবারের দুই ব্যক্তি থাকলে তো শো জমজমাট হওয়া ই স্বাভাবিক! তবে ঘটনা তা নয়। বর্তমানে মামা-ভাগ্নে কেউ কারোর মুখ দেখেন না। আর সেই কারণেই এই শোতে যে এপিসোডে গোবিন্দা ও সুনীতা আসছেন , সেই এপিসোডে থাকছেন না কৃষ্ণা।

'দ্য কপিল শর্মা শো' ঘিরে যাবতীয় বিতর্কের উদ্রেক হল। এই শোতে কপিলের সঙ্গে মজায় মশকরার মাতাচ্ছেন কমেডিয়ান কৃষ্ণা
অভিষেক। সম্পর্কে তিনি গোবিন্দার ভাগ্নে। তবে মামার সঙ্গে ২ বছর আগেই ভাগ্নের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বহু দিন আগে কৃষ্ণা অভিষেকের আরও একটি শোতে গিয়েছিলেন গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা। অনুষ্ঠানের প্রযোজকরাও গোবিন্দার বন্ধু বলে জানান সুনীতা। তবে সেই শোয়ে পর কৃষ্ণার স্ত্রী কাশ্মীরা একটি পোস্টে নাম না করে গোবিন্দা ও তাঁর স্ত্রীকে নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ। শো-তে এসে টাকা (পারিশ্রমিকের) নেওয়ার প্রসঙ্গ তুলে প্রবল হারে আক্রমণ শানান কাশ্মীরা। যদিও তা ঞাকা দিতে চেষ্টা করেন কৃষ্ণা। পরে লন্ডনে কাশ্মীরা ও কৃষ্ণার একটি পার্টিতে গোবিন্দাদের ডাকা হলেও, তাঁরা যাননি। এরপর থেকেই সরাসরি বাইরে আসতে শুরু করে তাঁদের দ্বন্দ্ব। পরে মামি হিসাবে সুনীতা নিজে গোবিন্দা ও কৃষ্ণাকে বোঝাপড়ার রাস্তায় আনেন। তবে তাতেও বরফ গলেনি। এরপর কপিল শর্মা শো-তে সস্ত্রীক গোবিন্দা আসছেন শুনেই শো থেকে নাম তুলে নেন কৃষ্ণা। প্রবলভাবে ক্ষুণ্ণ হন গোবিন্দার স্ত্রী সুনীতা।
সুনীতা এক সাম্প্রতিক সাক্ষাৎকরে বলেন, ' আমি ওঁর (কৃষ্ণার) মুখ দেখতে চাই না'। একই সঙ্গে তিনি বলেন, কৃষ্ণা যখনই শুনেছেন যে আমরা আর আমাদের পরিবার ওই অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছি, তখনই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। সুনীতার দবি, তাঁর জীবদ্দশায় আর কখনও কৃষ্ণার সঙ্গে আর গোবিন্দার মিল হবে না। তিনি সাক্ষাৎকারে আফসোস করে জানিয়েছেন যে, এই বোঝাপড়ার জন্য তিনি নিজে যে উদ্যোগ নিয়েছিলেন , তা একেবারে ভুল সিদ্ধান্ত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications