Gayatri Joshi Car Accident:ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে শাহরুখ খানের সহ অভিনেত্রী
শাহরুখ খানের সহ অভিনেত্রী গায়ত্রী যোশীর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। ইতালিতে ফেরারি গাড়ি নিয়ে ড্রাইভে গিয়েছিলেন গায়ত্রী যোশী এবং তাঁর স্বামী। গায়ত্রী যোশীর স্বামীর নাম বিকাশ ওবেরয়। ইতালির সারডিনিয়ার কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফেরারি, ল্যাম্বারগিনি এবং ক্যাম্পারভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সুইৎজারল্যান্ডের এক বৃদ্ধ দম্পতির এই দুর্ঘটনায় মৃত্যু হয়। সেই দুর্ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি লাল রঙের ফেরারি ওভার টেক করতে গিয়ে দুর্ঘটনার ঘটে। ল্যাম্বারগিনিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতি থাকায় দুটো গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। ফেরারিতে আগুন লেগে যায়। সেখানেই ঝলসে মারা যান এক বৃদ্ধ দম্পতি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেটি। যদিও অভিনেত্রী গায়ত্রী যোশী জানিেয়ছেন, ভগবানের আশীর্বাদ যে তাঁরা বেঁচে গিয়েছেন। নইলে বড় কিছু ঘটনা ঘটতে পারত। স্বদেশ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন গায়ত্রী যোশী। কিন্তু তারপরে আর কোনও ছবিতে তাঁকে খুব বেশি দেখা যায়নি। ২০০৫ সালে বিকাশ ওবেরয়ের সঙ্গে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তানও রয়েছে।












Click it and Unblock the Notifications